নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া পর প্রায় ৪ মাস ধরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের পরই পার্থকে গ্রেফতার করা হয়েছিল। পরে তদন্ত চলাকালীন কেন্দ্রীয় সংস্থার একাধিক চার্জশিটে উঠে এসেছে পার্থর নাম।
আরও পড়ুনঃ পুরো প্যানেল বাতিল করে দেবো, চুড়ান্ত বেনিয়ম দেখেই মন্তব্য বিচারপতি বসুর


এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দেওয়া সেই চার্জশিট নিয়েই প্রশ্ন তুললেন পার্থ। চার্জশিটকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছেন তিনি। একইসঙ্গে এই মামলা থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। ঠিক কি অভিযোগ কড়া হয়েছে ED এর বিরুদ্ধে? গত ২২ থেকে ২৩ জুলাইয়ের অন্তর্বর্তীকালীন রাতে ইডিই গ্রেফতার করেছিল তাঁকে।

কিন্তু পার্থের তরফে এই মামলায় প্রশ্ন তোলা হয়েছে সেই ইডির তদন্তকারী অফিসারের এক্তিয়ার নিয়ে। জানতে চাওয়া হয়েছে, যে তদন্তকারী অফিসার এই মামলায় তদন্ত করছেন, তিনি কি আদৌ এই তদন্ত করতে পারেন? ইডি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদালতের কাছে চার সপ্তাহ সময় চেয়েছে।



আজ বুধবার ভার্চুয়াল শুনানি ছিল ইডির মামলার। আজ আদালত EDর কাছে জানতে চেয়েছে তদন্তের অগ্রগতি কতটা হল । একই সঙ্গে প্রশ্ন করা হয়েছে, তদন্তের অগ্রগতি কত দূর, তা না জানিয়ে, রিম্যান্ড না দিয়েই কী ভাবে হেফাজতে রাখা হয়েছে পার্থকে। নিয়ম অনুযায়ী, রিম্যান্ড ছাড়া অভিযুক্তকে হেফাজতে রাখারও এক্তিয়ার নেই ইডির।
এবার ED-র চার্জশিট নিয়েই প্রশ্ন তুললেন পার্থ, সময় চাইল কেন্দ্রীয় সংস্থা

উল্লেখ্য, সম্প্রতি ইডি যে চার্জশিট পেশ করেছে, তাতে দাবি করা হয়েছে বিএড কলেজগুলিকে এনওসি দেওয়ার জন্য নাকি কলেজ পিছু ৪-৬ লক্ষ টাকা করে নিতেন পার্থ। সে বিষয়ে মানিকের সঙ্গে যোগসাদশের তথ্যও উঠে এসেছে চার্জশিটে। সেই চার্জশিটের বৈধতা নিয়েই এবার প্রশ্ন তুললেন পার্থ।







