নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়ম ধরা পড়েছে। বারবার আদালতের কাছে মুখ পুড়ছে স্কুল সার্ভিস কমিশনের। এব্র ২১ জনের নিয়োগের ক্ষেত্রে বয়সের কারচুপির অভিযোগ উঠল। সেই ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। চুড়ান্ত দুর্নীতি দেখেই তাঁর মন্তব্য, পুরো প্যানেল বাতিল করে দেবো।
আরও পড়ুনঃ India vs Bangladesh Test: ব্যাটিং ব্যর্থতা ঢাকছেন পুজারা, শ্রেয়স! নতুন রেকর্ড পন্থের


এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে মামলাকারীর মন্তব্য, বয়স পেরিয়ে গেলেও নিয়োগ হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের দেওয়া মেধাতালিকাতেই তা স্পষ্ট হয়ে গেছে। সেই অভিযোগ দেখেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। এরপরেই তিনি বলে বসেন, লজ্জাজনক দুর্নীতি দেখলে পুরো প্যানেল বাতিল করে দেব। তাঁর কথায়, অনেক যোগ্য প্রার্থী রয়েছে। এখন পুরো প্যানেল বাতিল করছি না। নাগলে পুরো প্যানেল বাতিল করে দিতাম।

চলতি বছরেই ২০১৬ সালের নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সমস্ত প্রার্থীর মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে নতুন মামলা উঠলে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। আগামী জানুয়ারি মাসে এই মামলার ফের শুনানি।
পুরো প্যানেল বাতিল করে দেবো, হুঁশিয়ারি বিচারপতি বসুর

যদিও নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এই অভিযোগ নতুন কিছু নয়। এর আগে নিয়োগে দুর্নীতির বহর দেখে পুরো প্যানেল বাতিলের জন্য মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই মুহুর্তে স্কুল সার্ভিস কমিশনের একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন একাধিক আধিকারিক। তাই নতুন করে বিচারপতি বসুর বেঞ্চে অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে।









