নজরবন্দি ব্যুরোঃ ১১২ রানে ৪ উইকেট হারানো ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পুজারা এবং শ্রেয়স আয়ার। ১০০ রানের উপর জুটি গড়ে ফেলেছেন পুজারা এবং শ্রেয়স। অর্ধশতরান করেছেন দু’জনেই। ৭৬ ওভার শেষে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের স্কোর ২৩৬/৪। ভারতীয় দলের দুই ওপেনার লোকেশ রাহুল এবং শুভমন গিল বড় রান করতে পারেননি।
আরও পড়ুনঃ ম্যাচ জিতে সতীর্থদের বার্তা দিলেন LM10, সঙ্গে করলেন নতুন রেকর্ড


রান পাননি বিরাটও। ৪৮ রানে ৩ উইকেট হারানো ভারতকে রানে ফেরান ঋষভ পন্থ। ৪৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। দু’টি ছক্কা এবং ছ’টি চার মারেন। আর এই রান করেই তিনি করে ফেলেছেন নতুন রেকর্ড। মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় উইকেটরক্ষক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করলেন পন্থ।

ধোনি ৫৩৫ আন্তর্জাতিক ম্যাচে করেছেন ১৭,০৯২ রান। গড় ৪৪.৭৪। রয়েছে ১৫টি শতরান ও ১০৮টি অর্ধশতরান। আর পন্থ এখনও অবধি ১২৮ ম্যাচে করেছেন ৪,০২১ রান। গড় ৩৩.৭৮। সর্বোচ্চ অপরাজিত ১৫৯। আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি শতরানও রয়েছে পন্থের।



রয়েছে ১৫টি অর্ধশতরান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। চোটের কারণে এই ম্যাচে না খেলা রোহিত শর্মার জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
ব্যাটিং ব্যর্থতা ঢাকছেন পুজারা, শ্রেয়স! নতুন রেকর্ড পন্থের

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক পিচে ওপেন করতে নেমে রাহুল এবং শুভমন গিল ৪১ রানের জুটি গড়েন। ৭৬ ওভার শেষে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের স্কোর ২৩৬/৪।







