Qatar World Cup22: ম্যাচ জিতে সতীর্থদের বার্তা দিলেন LM10, সঙ্গে করলেন নতুন রেকর্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলেন যে, হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ। মঙ্গলবার রাতে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে লিয়োনেল মেসি জানিয়েদিলেন যে, বিশ্বকাপে এটাই তাঁর শেষ ম্যাচ। পরের বিশ্বকাপে তিনি আর খেলবেন না। আর ম্যাচ জিতে সতীর্থদের বার্তা দিলেন, ঐতিহাসিক এই মুহূর্তটা উপভোগ করো।

আরও পড়ুনঃ ‘বিশ্বকাপটা জিতে হাসিমুখে বিদায় নিতে চাই’, অবসর ঘোষণা করলেন মেসি

২০১৪ সালের পর আরও একবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। মেসি ম্যাজিকে ধরাশায়ী হয়েছে গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে গোল তো করেইছেন, সেই সঙ্গে দলের তৃতীয় গোলের নেপথ্যেও ছিল তাঁর অনবদ্য পাস। ক্রোটদের হারানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি বলেন,

New record of LM10

“আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপের ফাইনালে। এটা উপভোগ করো। অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে আমরা এখানে পৌঁছেছি। আজ অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। এখানকার ফ্যানদের সঙ্গে আনন্দ করছি আমিও। আন্দাজ করতে পারছি, আর্জেন্টিনার মানুষ কতখানি খুশি।” তিনি আরও বলেন, “জানি আমরা ফেভারিট ছিলাম না। কিন্তু কেউ আমাদের এই সাফল্য উপহার দেয়নি। যোগ্য হিসেবেই এই চূড়ায় পৌঁছেছি।”

ম্যাচ জিতে সতীর্থদের বার্তা দিলেন LM10, সঙ্গে করলেন নতুন রেকর্ড

অপর দিকে গত রাতের ম্যাচে বেশ কিছু রেকর্ড করে ফেললেন লেএম১০। যেমন, এত দিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১০)। মঙ্গলবার তাঁকে টপকে গেলেন মেসি। বিশ্বকাপে ১১টি গোল হয়ে গেল তাঁর। বিশ্বকাপে সব মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির রয়েছে জার্মানির লোথার ম্যাথাউসের।

ম্যাচ জিতে সতীর্থদের বার্তা দিলেন LM10, সঙ্গে করলেন নতুন রেকর্ড

ম্যাচ জিতে সতীর্থদের বার্তা দিলেন LM10, সঙ্গে করলেন নতুন রেকর্ড
ম্যাচ জিতে সতীর্থদের বার্তা দিলেন LM10, সঙ্গে করলেন নতুন রেকর্ড

এ দিন তাঁকে ছুঁয়ে ফেললেন মেসি। ফাইনালেই ম্যাথাউসকে টপকে নতুন নজির গড়বেন তিনি। এ ছাড়া অধিনায়ক হিসাবে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়লেন মেসি (১৯)। পিছনে ফেললেন মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজ়কে। এ ছাড়া অ্যাসিস্ট দেওয়ার ক্ষেত্রে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পেলেকে। দু’জনেরই নকআউটে ছ’টি করে অ্যাসিস্ট রয়েছে। বিশ্বকাপে গোলের নিরিখে পেলের (১২) থেকে এক গোল পিছনে মেসি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত