নজরবন্দি ব্যুরো: ৬৩ বছর পর ‘ড্রাই স্টেট’ মোদী রাজ্যে মদ বিক্রির অনুমতি মিলল। সুরাপ্রেমীদের কষ্টের দিন শেষ। এবার থেকে গুজরাটে (Alcohol in Dry State) মদ পাওয়া যাবে। তবে রয়েছে কিছু শর্ত। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বিবৃতি জারি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের অর্থনৈতিক সম্প্রসারণে সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে।



আরও পড়ুন: লোকসভার আগে ঘর গোছাতে ব্যস্ত বঙ্গ বিজেপি, বড় দায়িত্ব পেলেন তারকা বিধায়ক হিরণ
গুজরাট সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, গান্ধীনগরে গুজরাত আন্তর্জাতিক ফাইন্যান্স টেক-সিটি যা ‘গিফট সিটি’-র অন্তর্গত নির্দিষ্ট কিছু হোটেল, রেস্তোরাঁ, ক্লাবে ‘ওয়াইন এবং ডাইন’ পরিষেবা শীঘ্রই শুরু হবে। ‘গিফট সিটি’র অধীনের সমস্ত হোটেল, রেস্তোরাঁ, ক্লাবে মদ্যপান করার অনুমতি দিল গুজরাট সরকার। এবার থেকে খাবারের সঙ্গে মদ পাওয়া যাবে এই জায়গাগুলিতে। বিবৃতি অনুযায়ী, গিফট সিটির (Gift City) অধীনস্থ হোটেল, রেস্তোরাঁ, ক্লাবে কর্মরত কর্মচারী থেকে শুরু করে মালিক ও অতিথিরা খাবারের সঙ্গে মদ্যপান করতে পারবেন। তবে হোটেল ও রেস্তোরাঁয় বোতল বন্দি মদ বিক্রির অনুমতি দেয়নি রাজ্য সরকার।



গুজরাট সরকারের (Gujarat Government) নারকোটিক্স ও আবগারি বিভাগের তরফে এই ঘোষণার পর এনএসসির সিইও এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর গিফট সিটির অধীনে বেশ কিছু জায়গায় মদ বিক্রি এবং মদ্যপানের নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এই সম্প্রসারণের ফলে গিফট সিটি সাফল্য লাভ করবে।’ গিফ্ট সিটিকে ভারতের প্রথম গ্রিনফিল্ড স্মার্ট সিটি এবং আন্তর্জাতিক ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার বলে মনে করা হয়। ওরাক্যাল, ব্যাঙ্ক অফ আমেরিকা, সিটি ব্যাঙ্ক, সিরিল সহ একাধিক বহুজাতিক সংস্থার অফিস রয়েছে।
১৯৬০-এ বন্ধ হয়েছিল মদ বিক্রি, মোদীরাজ্যে মিলল সুরাপানের অনুমতি

উল্লেখ্য, গুজরাটের গিফট সিটিতে ‘গ্লোবাল বিজনেস ইকো সিস্টেম’ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর-নিরপেক্ষ আর্থিক কেন্দ্র হিসাবেও তৈরি করা হয়েছে। সিঙ্গাপুরের বিভিন্ন হাবের মতই বিকল্প হিসেবে তুলে ধরতে চায় গুজরাটের মোদী সরকার। সেই পরিকল্পনা নিয়েই একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে।







