নজরবন্দি ব্যুরোঃ “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে” বয়াল কাণ্ডে মুখ খুললেন রাজ্যপাল। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে ছাপ্পাভোট ও তৃণমূল এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রামের বয়াল। বেলার দিকে মুখ্যমন্ত্রী নিজে ওই বুথে গেলে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘাত চরমে পৌঁছয়।
আরও পড়ুনঃ চণ্ডীতলায় আক্রান্ত তৃণমূলের তারকা প্রার্থী সোহম, অভিযোগের তীর বিজেপির দিকে।


অবস্থা এমন হয় বয়ালের ওই বুথে আটকে থাকতে হয় মুখ্যমন্ত্রীকে। সেখান থেকেই এই ঘটনার অভিযোগ করে মুখ্যমন্ত্রী ফোন করেন রাজ্যপাল জগদিপ ধনগড়কে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় উচ্চপদস্থ পুলিশ কর্তা ও কমিশনের আধিকারিকের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীকে বের করে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেরিয়ে তিনি জানান নন্দীগ্রামে তিনিই জিতবেন। তিনি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নন। তিনি চিন্তিত গনতন্ত্র নিয়ে। এদিকে তাঁকে মুখ্যমন্ত্রীর ফোন করা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদিপ ধনগড়।
আজ নিজের সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে তিনি বলেন ‘কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে যে সমস্যার কথা জানিয়েছেন তা আমি নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে সমস্ত আশ্বাস দেওয়া হচ্ছে। আমি নিশ্চিত গণতন্ত্র রক্ষার জন্য সকলে সঠিক পদক্ষেপ নেবেন।’ এদিকে পরিবেশ কিছুটা শান্ত হওয়ায় ফের ভোটগ্রহন পর্ব চালু হয়েছে গয়ালে। আর কিছুক্ষনের মধ্যেই শেষ হবে রাজ্যের দ্বিতীয় দফার ভোট। তবে সমস্ত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও একের পর এক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বলাই যায় সুষ্ঠু ভোট পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ কমিশন।
“মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে” বয়াল কাণ্ডে মুখ খুললেন রাজ্যপাল। বাকি পাঁচ দফায় কি ধুন্ধুমার হতে চলেছে তাই নিয়েই এখন সন্ত্রস্ত রাজ্যবাসি। আজকের ভোট সাক্ষী থাকল বোমাবাজি , হিংসা ও ভোটলুটের। বাকি ৫ দফায় শান্তিপূর্ণ ভোট করতে কি ব্যবস্থা নেয় কমিশন সেদিকে নজর থাকবে সবার।









