চণ্ডীতলায় আক্রান্ত তৃণমূলের তারকা প্রার্থী সোহম, অভিযোগের তীর বিজেপির দিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চণ্ডীতলায় আক্রান্ত তৃণমূলের তারকা প্রার্থী সোহম, অভিযোগের তীর বিজেপির দিকে। কিছুদিন আগেই তিনি সোয়াইন ফ্লু আক্রান্ত হন তিনি। আর এবার ভোটের দিন ফের আক্রান্ত হলেন তৃণমূলের তারকা প্রার্থী সোহম। চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া ৪৯ নং বুথ এলাকায় তাঁকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ রণক্ষেত্র বয়াল, ২ ঘণ্টার চেষ্টায় অবশেষে বাইরে বেরোলেন মুখ্যমন্ত্রী।

সাথে সাথেই তৃণমূল কর্মী শেখ আজিমুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। এদিন সকালেই চন্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। মহম্মদবাজারের কাছে বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন সোহম।

তখনই তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’স্লোগান দেন স্থানীয় কিছু মানুষ। তাঁরা বিজেপির লোক বলে অভিযোগ করেন সোহম চক্রবর্তী। তিনি বলেন, ‘‌বুথে ঢোকার সময় যে দলটি আমায় দেখে জয় শ্রীরাম আওয়াজ তুলেছিল তারাই আমায় ধাক্কা দেয়।’‌ ঘটনার ছবি তুলতে গেলে ক্যামেরাও কেড়ে নেওয়ার চেষ্টা হয়। সাংবাদিকদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁদেরও মারধর করা হয়।’‌ ঘটনাস্থলে সিআরপিএফ রয়েছে অথচ তাদের কোনও ভূমিকাই নেই বলে অভিযোগ তুলেছেন তিনি।

চণ্ডীতলায় আক্রান্ত তৃণমূলের তারকা প্রার্থী সোহম, অভিযোগের তীর বিজেপির দিকে। কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় বলেও এদিন দাবি করেন সোহম। এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সবমিলিয়ে দ্বিতীয় দফা ভোটের দিনে ভরকেন্দ্র নন্দীগ্রাম ছাড়াও উত্তপ্ত গোটা বাংলাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত