নজরবন্দি ব্যুরোঃ শীতকালীন অধিবেশনে সরকার সমস্ত আলোচনার জন্য প্রস্তুত। আমাদের উচিত সংসদের গরিমা বজায় রেখে সমস্ত বিষয়ে আলোচনা করা। সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ নতুন সমীকরণ, কংগ্রেসের জোটসঙ্গী নয় তৃণমূল, স্পষ্ট করে দিলেন ডেরেক


সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। যেখানে আলোচিত হওয়ার কথা একাধিক গুরুত্বপূর্ণ বিল। সেই সমস্ত বিল গুলি আলোচনা চলাকালীন সংসদের গরিমা বজায় রেখে সমস্ত দলগুলিকে আলোচনায় অংশগ্রহণের আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি আরও বলেন, এটা সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। দেশবাসী এই অধিবেশন ফলপ্রসূ চায়।
সংসদের অধিবেশন চলাকালীন সরকার সমস্ত প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। আমরা সংসদে প্রশ্ন চাই। এবং চাই সংসদে যাতে শান্তি বজায় থাকে। যে কোনও বিষয়ে সরকার এবং সরকারের পলিসির সমালোচনা করার সময় মাথায় রাখা দরকার স্পিকারের চেয়ারের গরিমা কখনও ক্ষুন্ন না হয়। আমাদের এমন আচরণ বজায় রাখা উচিত যাতে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত করবে।
সেইসঙ্গে কোভিড-১৯ এর বিষয়েও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, আমাদের কোভিডের নয়া রূপ ওমনিক্রন থেকে সতর্ক থাকতে হবে। এই মুহুর্তে সকলের শরীরের বিষয়ে সচেতন থাকা জরুরী।


সরকার সমস্ত আলোচনার জন্য প্রস্তুত, এটি গুরুত্বপূর্ণ অধিবেশন
প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা কটাক্ষ তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েনের। তিনি ট্যুইট করে জানিয়েছেন, এসমস্ত কথা ভিত্তিহীন। আপনি গত অধিবেশনে পেগাসাস নিয়ে আলোচনা থেকে বিরত থেকেছেন। গত বছর আপনি জোর করে কৃষি আইন চাপিয়ে দিয়েছিলেন। সমস্যা হল আপনার মন্ত্রীসভায় কেউ মনে করায় না যে এখানে মন কি বাত চলে না।
Hollow words, Mr Prime Minister.
You ran away from discussing #Pegasus & are responsible for disrupting full Monsoon Session. In Sept 2020 your Govt broke every rule & bulldozed #FarmLaws
The problem is no one in your Cabinet will tell you that #Parliament is not #MannKiBaat https://t.co/p0qdbVNbJq
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 29, 2021







