হারের পর কোচকে কটাক্ষ জর্জিনার, রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে মুখ খুললেন স্যান্টোস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচ। সেখানে প্রথম একাদশে নেই দলের সেরা ফুটবলারই! মরক্কোর বিরুদ্ধে ফের্নান্দো স্যান্টোসের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছিল ফুটবলবিশ্বের। এমন ম্যাচেও নাকি বেঞ্চে বসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! এবার এই নিয়ে মুখ খুললেন, সিআর৭ এর প্রেমিকা জর্জিনা রডরিগেজ।

আরও পড়ুনঃ আজ একই সঙ্গে অগ্নিপরীক্ষা দেবে রাজ্য, পর্ষদ ও টেট পরীক্ষার্থীরা, ৬য় জেলায় বন্ধ থাকছে ইন্টারনেটে

তিনি স্পষ্ট জানিয়ে দিলেন , কোচের ইগোর জন্যই বাইরে বসতে হয়েছে রোনাল্ডোকে আর ম্যাচ হেরেছে পর্তুগাল। তিনি লিখেছেন, “আজ তোমার কোচ তথা প্রিয় বন্ধু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, সবসময় যার প্রশংসা শুনি তোমার মুখে, যাকে এত সম্মান কর তুমি।” তাঁর কথায় “তুমি শেষ পর্যন্ত মাঠে নামার পর দলের খেলায় কতটা পরিবর্তন হয়েছে, তা সারা বিশ্ব দেখল।

হারের পর কোচকে কটাক্ষ জর্জিনার, রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে মুখ খুললেন স্যান্টোস
হারের পর কোচকে কটাক্ষ জর্জিনার, রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে মুখ খুললেন স্যান্টোস

কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তোমার মতো একজনকে এভাবে উপেক্ষা করা যায় নাকি! বিশ্বের সেরা ফুটবলার, নিজের সেরা অস্ত্রকেই ব্যবহার করল না! জীবন আমাদের রোজ শেখায়। আজও আমরা হারিনি, অনেক কিছু শিখলাম।”

হারের পর কোচকে কটাক্ষ জর্জিনার, রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে মুখ খুললেন স্যান্টোস

অপর দিকে তাঁর এই সিদ্ধান্ত যখন সমালোচনার ঝড় তুলেছে ঠিক তখন এই নিয়ে মন্তব্য করলেন কোচ স্যান্টোস। সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্য, “রোনাল্ডোকে বসানোর জন্য কোনও আক্ষেপ নেই আমার। ভেবেচিন্তে যদি দল না গঠন করি, তা হলে কিছুই হবে না। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে যে দলটা দারুণ খেলেছে, সেটাই খেলিয়েছি।

হারের পর কোচকে কটাক্ষ জর্জিনার, রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে মুখ খুললেন স্যান্টোস

হারের পর কোচকে কটাক্ষ জর্জিনার, রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে মুখ খুললেন স্যান্টোস

সেই দল মরক্কোর বিরুদ্ধে বদলানোর কোনও কারণ ছিল না।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “কৌশলের খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কিন্তু হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না। মস্তিষ্ক কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রোনাল্ডো আর ভাল ফুটবলার নয় এমন কথা কখনওই বলছি না। ওকে বসানোর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত