TET Exam: আজ একই সঙ্গে অগ্নিপরীক্ষা দেবে রাজ্য, পর্ষদ ও টেট পরীক্ষার্থীরা, ৬য় জেলায় বন্ধ থাকছে ইন্টারনেটে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড়ের ৫ বছর থাকার পর আজ রবিবার এই প্রথমবার রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে শধু চাকরিপ্রার্থীদের নয়, প্রাথমিক টেট পরীক্ষায় আজ অগ্নিপরীক্ষা পরীক্ষা দেবে পর্ষদ এবং রাজ্য সরকার তথা নবান্নও। তাই নিশ্ছিদ্র নিরাপত্তায়, বজ্রআঁটুনি ব্যবস্থার মধ্যে নেওয়া হচ্ছে পরীক্ষা। থাকছে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি-র ব্যাবস্থাও। পর্ষদের তরফে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। এই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।

আরও পড়ুনঃ স্কুল গুলিতে মাছিও গলবে না, কন্ট্রোল রুম থেকে কড়া নজরদারি চলছে পর্ষদের

পাঁচ বছর পর টেট পরীক্ষা নিয়ে রাজ্যজুড়েই তৎপর প্রশাসন। গোটা রাজ্যে মোট ১ হাজার ৪৫৩টি কেন্দ্রে টেট পরীক্ষায় বসছেন ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। তাঁদের সুবিধার জন্য পরিবহণ ব্যবস্থা যতটা সম্ভব মসৃণ করার চেষ্টা করা হয়েছে সরকারের তরফে। রবিবার এমনিতেই বাস-ট্রেন-মেট্রো কম নামে রাস্তায়। কিন্তু এদিন রাজ্য সরকারের তরফে সমস্ত সরকারি বাস রাস্তায় নামানোর ব্যবস্থা করা হয়েছে। সরকারের তরফ থেকে বেসরকারি বাস সংগঠনগুলির কাছেও আবেদন জানানো হয়েছে যাতে সমস্ত বাস চালানো হয় এদিন।

আজ একই সঙ্গে অগ্নিপরীক্ষা দেবে রাজ্য, পর্ষদ ও টেট পরীক্ষার্থীরা, ৬য় জেলায় বন্ধ থাকছে ইন্টারনেটে
আজ একই সঙ্গে অগ্নিপরীক্ষা দেবে রাজ্য, পর্ষদ ও টেট পরীক্ষার্থীরা, ৬য় জেলায় বন্ধ থাকছে ইন্টারনেটে

এখনও পর্যন্ত যে তথ্য় মিলেছে, সেই অনুযায়ী, আজ প্রাথমিক টেট পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন। তাঁদের অভিভাবক মিলিয়ে ছুটির দিন প্রায় ১০ লক্ষ মানুষ রাস্তায় নামবেন বলে অনুমান প্রশাসনের। রবিবার এমনিতে যান চলাচল কম হলেও, এ দিন পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য সব সরকারি, বেসরকারি রাস্তায় নামছে। রবিবার হাওড়া এবং শিয়ালদায় লোকাল ট্রেন কম চললেও, আজ অন্য দিনের মতো পরিষেবা মিলবে। রবিবার ১৫ মিনিট অন্তর মেট্রো চলে। এ দিন সেই ব্যবধান কমানো হচ্ছে। নামানো হচ্ছে আটটি বাড়তি মেট্রোও। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে সংখ্যা।

শহর কলকাতায় আজ ১৫টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থী এবং পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত লোকজন ছাড়া ভিতরে ঢোকা নিষিদ্ধ বাকিদের। একই সঙ্গে রাজ্যের ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশে। দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদেও নিয়ন্ত্রণ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা।

আজ একই সঙ্গে অগ্নিপরীক্ষা দেবে রাজ্য, পর্ষদ ও টেট পরীক্ষার্থীরা, ৬য় জেলায় বন্ধ থাকছে ইন্টারনেটে

আজ একই সঙ্গে অগ্নিপরীক্ষা দেবে রাজ্য, পর্ষদ ও টেট পরীক্ষার্থীরা, ৬য় জেলায় বন্ধ থাকছে ইন্টারনেটে

নিয়োগ দুর্নীতিতে OMR শিট নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। OMR শিট খালি থাকলেও অযোগ্য চাকরিপ্রার্থী নম্বর পেয়েছেন বলে সামনে  সেছে অভিযোগ। এ বার তাই নয়া নিয়ম কার্যকর হয়েছে। পরীক্ষার পর প্রশ্নের বুকলেট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। OMR শিটের দু’টো কপি থাকবে। তার মধ্যে একটি পর্ষদ নেবে। অন্যটি নিয়ে যেতে পারবেন টেট পরীক্ষার্থী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন