তাঁর ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে জল্পনা অব্যাহত। তার মধ্যেই মুখ খুললেন গৌতম গম্ভীর। শুধু খুললেনই না। বেশ ইঙ্গিতপূর্ণভাবে তিনি মন্তব্য করলেন। যাতে রীতিমতো চাপে কলকাতা নাইট রাইডার্স। কারণ, গম্ভীরের মেন্টরশিপে কেকেআর এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে অধিনায়ক থাকাকালীন গম্ভীর কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। সেটা ২০১২ এবং ২০১৪ সালে।
আরও পড়ুনঃ এক্সিট পোলের রেজাল্ট নিয়ে প্রতিক্রিয়া দিলেন সোনিয়া, কী বললেন প্রাক্তন কং সভানেত্রী



তারপর বেশ কয়েক বছর পর গম্ভীর কেকেআরে ফিরেছেন এই বছরই। আর ফিরেই চাম্পিয়ন করেছেন কেকেআর কে। আর তার পরেই বিসিসিআই তাঁকে কোচ হবার জন্য অফার করছে। আর এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। কি করবেন গম্ভীর?
এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানালেন তাঁর মনের কথা। দুবাইয়ের এক অনুষ্ঠানে গম্ভীর বলেন, “ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না। ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধি হওয়া যায় কোচ হলে।”



যদিও গম্ভীর কোচ হওয়ার জন্য আবেদন করেছেন কি না, তা জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করার শেষ দিন ২৭ মে। এরই সঙ্গে দলকে বিশ্বকাপ জেতানো প্রসঙ্গে গোতির দাবি,
রোহিতদের কোচ হবেন গম্ভীর? জল্পনার অবসান ঘটিয়ে উত্তর দিলেন কেকেআর মেন্টর

“আমি না, ১৪০ কোটি দেশবাসীই দলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে। প্রত্যেকে যদি দলের জন্য প্রার্থনা করেন এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন, তাহলেই আমরা বিশ্বকাপ জিতব। নির্ভীক হতে হবে।” গম্ভীরের কথাই যেন আরও স্পষ্ট হয়ে গেল যে দ্রাবিড়ের জুতো পা গলাতে চলেছেন তিনিই।







