এক্সিট পোলের রেজাল্ট নিয়ে প্রতিক্রিয়া দিলেন সোনিয়া, কী বললেন প্রাক্তন কং সভানেত্রী

Sonia Gandhi: কংগ্রেস অবশ্য দলগতভাবে আগেই এক্সিট পোলের ফলাফল খারিজ করে দিয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের ফলাফলের জন্য অপেক্ষা আরও কিছুক্ষণের। তার আগে প্রকাশ পেয়েছে নানা এক্সিট পোলের রেজাল্ট। যা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা রাজ্যসভা সাংসদ সোমবার বলেন, ‘বুথফেরত সমীক্ষায় যা দেখানো হয়েছে তার ঠিত উলটো চিত্র দেখা যাবে লোকসভা ভোটের ফলাফলে।

আরও পড়ুনঃ ফল প্রকাশের আগেই মেগা সেলিব্রেশনের আগাম প্রস্তুতি বিজেপি-র

soniya1

বিরোধীরা এই নিয়ে সম্পূর্ণ আশবাদী।’ নির্বাচনের শুরু থেকে বিজেপি দাবি করে আসছিল যে তাদের জোট এবারে ৪০০-র বেশি আসনে জয়ী হবে। এদিকে ইন্ডিয়া জোটও দাবি করে এসেছে, বিজেপি এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

এই দাবি, পালটা দাবি, রাজনৈতিক স্লোগানের মাঝেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ পর্ব। আর তাঁর পরেই এই বুথ ফেরত সমীক্ষা। যেখানে দেখানো হয়েছে বিজেপি অনেক এগিয়ে আছে বিরোধী জোটের থেকে। কংগ্রেস অবশ্য দলগতভাবে আগেই এক্সিট পোলের ফলাফল খারিজ করে দিয়েছে।

এক্সিট পোলের রেজাল্ট নিয়ে প্রতিক্রিয়া দিলেন সোনিয়া, কী বললেন প্রাক্তন কং সভানেত্রী

soniya2

গতকাল রাহুল গান্ধীকে বুথফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে জবাব দেন, ওটা এক্সিট পোল নয়, মোদি, পোল। কংগ্রেস নেতার কথায়, “এটার নাম মোদি পোল, এক্সিট পোল নয়। এটা মোদি মিডিয়া পোল। কল্পনার পোল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত