পাহাড়ের সমীকরণ বদলাবে তেরঙা পতাকা! আজ থেকেই রাজনীতিতে অনীত থাপার BGPM

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাহাড়ের সমীকরণ বদলাবে নয়া তেরঙা তাতে সন্দেহ নেই কোন দলের মনে। কিন্তু সেই বদলের প্রভাব কোথায় কতখানি পড়বে শুরু হয়েছে সেই জল্পনা। আজ বৃহস্পতির বার বেলাতে জন্ম নিয়েছে অনীত থাপারের নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।

আরও পড়ুনঃ এ’মাসেই দুয়ারে পৌঁছবে রেশন, কমিশন বাড়ল ৩১০০ ডিলারের, সুবিধা পাবেন গাড়ি কেনারও

গুরুং এবং তামাং গোষ্ঠী এক হওয়ার পর থেকেই জল্পনা ছিলই মোর্চা থেকে বেরিয়ে গিয়ে পৃথক ভাবে দল গড়বেন অনীত। অনেকেই সেই আবেদনও জানিয়েছিলেন। সেই মতো এতোদিন ধরে ধীরে ধীরে পরিকল্পনা নিয়েছেন  জিটিএ’র প্রেসিডেন্ট অনীত থাপার।

আর পূর্ব পরিকল্পনা মতোই আজ দার্জিলিং এর হিলকার্ট রোডে, জিমখানা ক্লাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অফিসে অনীত থাপার সামনে আনলেন নিজের রাজনৈতিক দল। প্রকাশ করলেন তিন রঙ-এর পতাকা। ব্যাখ্যা দিলেন তার। প্রজাতান্ত্রিক মোর্চার পতাকার রং হলুদ, ধূসর, লালচে।

লোক ভর্তি অডিটোরিয়ামে বড় জায়েন্ট স্ক্রিণে বোঝানো হল তিন রঙ পতাকায় রাখার কারণ, গুরুত্ব। হলুদ রং পবিত্রতা, মানবতা, ধৈর্যের প্রতীক হিসেবে স্থান পেয়েছে পতাকায়। ধূসরে রঙ বোঝাবে নিরপেক্ষতাকে। আর  লালচে রং সাহস, ঔদার্য এবং সামাজিক বদলের প্রতিচ্ছবি হিসেবে ফুটে থাকবে থাপারের দলের পতাকায়।

              পাহাড়ের সমীকরণ বদলাবে নয়া তেরঙা পতাকা!

anit 1

পতাকার মাঝে আছে – হিমালয় পর্বত, তিস্তার নীল জল, চা পাতা আর পাহাড়ের অস্ত্র খুকরি। ওয়াকিবহাল মহল বলছে ভেবে চিনতে গোটা পাহাড়কে এক পতাকাতেই এঁকেছেন অনীত। সূত্রের খবর এই নতুন দলে ৬০ জনের কেন্দ্রীয় কমিটি তৈরি হয়েছে ইতিমধ্যেই।

কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ”অনীতের নতুন দলের জন্য তাকে শুভেচ্ছা। তবে একটাই কথা, পাহাড়ের গোর্খারা ১৯০৭ সাল থেকে যে স্বপ্ন দেখেছে নতুন দল সেই স্বপ্ন যাতে বোঝে এবং স্বপ্ন পূরণ করে। তবে সমস্ত রাজনৈতিক দলগুলির উচিত এক হয়ে পাহাড়ের জন্য লড়াই করা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত