মোদির বদলে মমতা! এবার থেকে বাংলায় টিকা-শংসাপত্রে থাকবে মুখ্যমন্ত্রীর ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোদির বদলে মমতা! করোনার টিকা নিলেই এবার প্রধানমন্ত্রীর বদলে থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি, সেই পথেই হাঁটছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এতদিন টিকার সংশাপত্রে থাকতো প্রধানমন্ত্রীর ছবি, এবার বাংলায় টিকা নিলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত আলাদা শংসাপত্র দেবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ মা হতে চলেছেন নুসরাত জাহান! গুঞ্জন টলিপাড়া থেকে রাজ্য-রাজনীতি সর্বত্র

এর আগেও একাধিক রাজ্যে এই নিয়ম চালু হয়েছে। দেশ জুড়ে টিকাকরণের শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকা নিয়ে একপ্রকার প্রতিবাদ জানিয়েছিল বিরোধী দল গুলি। মোদির ছবি সহ শংসাপত্রে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগও তুলেছিল তৃণমূল কংগ্রেস। তাদের দাবী ছিল শংসাপত্রের মাধ্যমেও রাজনীতি করছে বিজেপি। অন্যদিকে ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়েছিলেন কেন্দ্র যেহেতু টিকাকরণে সার্বিক সহায়তা প্রদান করছে না, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত সংশাপত্র দেওয়া হবে। এই ব্যবস্থা শুরুও করেছে তারা।

মোদির বদলে মমতা!  এবার তা শুরুর পথে হাঁটছে বাংলা। রাজ্য স্বাস্থ্য কর্তাদের মতে এতে রাজ্য-কেন্দ্র বিরোধ নেই। রাজ্যে যাঁরা টিকা নেবেন তাঁদের মোবাইল নাম্বারে একটি লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্ক থকে খুললেই মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া শংসাপত্র পাওয়া যাবে। সূত্রের খবর রাজ্যে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণের পর শংসাপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন