মা হতে চলেছেন নুসরাত জাহান! গুঞ্জন টলিপাড়া থেকে রাজ্য-রাজনীতি সর্বত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মা হতে চলেছেন নুসরাত জাহান! বিতর্ক, গুঞ্জন, একের পর এক জল্পনা— এসব আর তাঁর পিছু ছাড়তে চাইছে না। কখনও শোনা যাচ্ছে তাঁর দাম্পত্যে ফাটল ধরেছে। গুঞ্জন, এই ফাটলের কারণ নাকি তৃতীয় এক ব্যক্তি। এবার এসবের মাঝেই শুরু হল আরও এক কানাঘুষো। শোনা যাচ্ছে, নুসরত নাকি মা হতে চলেছেন।

আরও পড়ুনঃ তাঁর বিকল্প তৈরি হয়নি, ২২এর ভোটে উত্তরপ্রদেশে বিজেপি বাজি ধরছে যোগী’তেই

অভিনেত্রী নিজে এখনও কিছুই জানাননি। মুখে একেবারে কুলুপ এঁটে বসে রয়েছেন। তবে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। ১ মাস আগেই এই সুখবর পেয়েছেন তাঁরা। শোনা যায়, ‘এসওএস কলকাতা’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরত। অতঃপর একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিলেন দু’জনে।

এর পরে মরুশহরে দু’জন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। সবাইকে ফাঁকি দিয়ে চুপিচপি অজমের দরগাতেও ঘুরে এসেছিলেন দু’জন। গত কয়েক মাস ধরেই তারকা সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েনের শেষ নেই। নিখিল জৈনের সঙ্গে দাম্পত্যে চিড় থেকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠতা…বারে বারে তাঁকে নিয়ে নানা কথা উঠে এসেছে সংবাদ শিরোনামে।

মা হতে চলেছেন নুসরাত জাহান! তাদের ভাল সম্পর্কের মধ্যেই এল নুসরাতের মা হতে চলার খবর। সুত্রের খবর, একমাস আগেই নিজেদের জীবনের এই নতুন অতিথি আসার কথা জানতে পেরেছেন ‘যশরত’। যদিও এখনই এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানাননি নুসরত নিজে। ফলে এ কথা কতটা সত্যি তা নায়িকার মুখ থেকে জানার জন্য অপেক্ষা করতে হবে তাঁর নির্ধারিত সময় পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত