নজরবন্দি ব্যুরো: বছর ঘুরলেই লোকসভা ভোট।বেজে গেছে ভোটের বাদ্যি। তৃতীয়বারের জন্য ক্ষমতায় থাকতে মরিয়া বিজেপি।আসন্ন লোকসভা নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে বলে এবার টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।(যুব সমাজকে আকর্ষণের চেষ্টা) ২০১৯ সালের থেকে বড় জয় নিশ্চিত করতে হবে বলে শুক্রবারই দলীয় কর্মীদের জানান তিনি। শুক্রবার বিকেলে দিল্লির দলীয় কার্যালয়ে প্রায় ৪ ঘণ্টা ধরে চলা বৈঠকে প্রায় দেড় ঘণ্টা প্রধানমন্ত্রী নিজেই বক্তব্য রাখেন।



আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ সনিয়া গান্ধীকে, কী বলল কংগ্রেস?
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোট ৩০৩ টি আসনে জয়ী হয়েছিল বিজেপি(BJP), মোট ভোট ছিল ৩৭.৩ শতাংশ। প্রধানমন্ত্রী ( Narendra Modi )নিজেই জয়ের উপায়ও বাতলে দিয়েছেন। তিনি জানান, আম জনতার মাঝে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলি প্রচার করতে হবে।চারটি দিকে প্রচারে বেশি জোর দিতে হবে।সেগুলি হল,মহিলাদের জন্য কাজ,কৃষকদের জন্য প্রকল্প,যুব সমাজের কর্মসংস্থান,দারিদ্র্য দূরীকরণ প্রকল্প।এছাড়াও তিনি জানান,জাতপাতের রাজনীতি নয়,দারিদ্রতাকে সবচেয়ে পিছিয়ে পরা জাতি হিসেবে প্রচার করতে হবে।

যুব সমাজকে আকর্ষণের চেষ্টা, ভোট প্রচারে জোর সোশ্যাল মিডিয়ায়!
বিরোধীদের নেতিবাচক প্রচারের ফাঁদে পা দিয়ে যেন উন্নয়নের প্রচার থেকে সলে চলবে না।আধুনিক যুগে প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে(Social Media) বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।তিনি জানান, প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে এবং যুব সমাজকে আকর্ষন করতে হবে।জানা জাচ্ছে,আজ দ্বিতীয় দিনে বৈঠকে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।









