Ram Mandir: রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ সনিয়া গান্ধীকে, কী বলল কংগ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন সনিয়া গান্ধী (Soniya gandhi)। বৃহস্পতিবার নিশ্চিত করলেন কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংহ। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী কি যোগ দেবেন সেই ধর্মীয় অনুষ্ঠানে? আর শুধু সনিয়া নয় মল্লিকার্জুন খাড়গেদের (Mallikarjun Kharge) মতো কংগ্রেস নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

আরও পড়ুন: কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় গুলিবিদ্ধ আরও এক সেনার মৃত্যু, গুলির লড়াই এখনও চলছে

soniya1

আর নিয়ে এবার উত্তর দিলেন কং নেতা দিগ্বিজয় সিং (Digvijay Singh)। তিনি জানিয়েছেন এই নিয়ে সনিয়া খুব ইতিবাচক। তিনি জানান, “যেতে কি বাধা থাকতে পারে? সনিয়া গান্ধী এই বিষয়ে খুবই ইতিবাচক। হয় তিনি যাবেন, নয়তো দল থেকে তাঁর তরফে কোনও প্রতিনিধি যাবেন”।

digbijoy

এই আমন্ত্রণ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের (Vishwa Hindu Parishad) কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার জানিয়েছেন, “ওই অনুষ্ঠানে সনিয়া, খড়্গের পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh), রাহুল গান্ধী, লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীকেও আমন্ত্রণ জানানো হয়েছে”।

রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ সনিয়া গান্ধীকে, কী বলল কংগ্রেস

adbani

২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করা হবে। উল্লেখ্য, তিন দশক আগে রামমন্দির আন্দোলনের অন্যতম মুখ তথা বিজেপির প্রাক্তন দুই সভাপতি আডবাণী (Lal Krishna Advani) এবং জোশীও আগামী ২২ জানুয়ারি অযোধ্যা যাবেন না বলে রামমন্দির ট্রাস্টের (Ram Mandir Trust) তরফে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত