নজরবন্দি ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলার সীমানায় সেনার ট্রাকে বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলার ঘটনায় গুলিবিদ্ধ আরও এক সেনার মৃত্যু হয়েছে। এই নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচে। বৃহস্পতিবার রাতে ডেরা কি গলিতে এই ঘটনা ঘটে। কাশ্মীরের রাজৌরি পুঞ্চ এলাকার ডেরা কি গলিতে সেনার গাড়ি যখন যাচ্ছিল, তখন ,সন্ত্রাসবাদীরা গুলি চালায়।
আরও পড়ুন: নতুন বছরে মিলবে স্বস্তি, ৪০ টাকা কমল রান্নার গ্যাসের দাম!



বুধবার রাত থেকে সেনা এই অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল। সেই অভিযান এখনো চলছে। গুলির লড়াই অব্যাহত আছে।এই হামলার দায় নিয়েছে লস্কর ই তইবার শাখা সংগঠন দ্য পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ)।



জঙ্গি হামলার পরেই ঘটনাস্থলে পৌঁছন পুঞ্চের এসএসপি বিনয় শর্মা-সহ জম্মু-কাশ্মীর পুলিশের আধিকারিক এবং সেনা আধিকারিকেরা। ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় পড়ে রক্ত। সেনা জওয়ানদের ভাঙা হেলমেট দেখা গিয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় গুলিবিদ্ধ আরও এক সেনার মৃত্যু, গুলির লড়াই এখনও চলছে

ভেঙে গিয়েছে সেনার গাড়ির কাচও। ঘটনাস্থলেই তিন জওয়ান নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন চার জন। সেই ৪ জনের মধ্যে আজ আরও এক জন শহীদ হয়েছেন বলে খবর। জঙ্গিদের সাথে গুলির লড়াই এখন চলছে।








