অবিলম্বে খাদ্য দফতরে নিয়োগ চাই, পিএসসি ভবনে চাকরীপ্রার্থীদের বিক্ষোভ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবিলম্বে খাদ্য দফতরে নিয়োগ চাই। এই দাবিতে শুক্রবার খাদ্য দফতরের চাকরী প্রার্থীদের বিক্ষোভ। ফুড সাব ইনস্পেক্টর পদে নিয়োগ ঘিরে আইনি জটিলতা। পরে স্যাটের নির্দেশ দিলেও হয়নি নিয়োগ। তাই এদিন পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরীপ্রার্থীরা। তীব্র গরমের জেরে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।

আরও পড়ুনঃ ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া রুট খুলছেন হাসিনা, ভারতের সাথে মজবুত সম্পর্ক চায় বাংলাদেশ!

এদিন খালি গায়ে চাকরীপ্রার্থীদের বিক্ষোভ দেখাতে দেখা যায়। ফুড প্যানেলে সাব ইন্সপেক্টর পদে যে এফ প্যানেল হয়েছিল, সেখানে ৯১৭ জনের নাম ছিল।

vlcsnap 2022 04 29 11h14m44s721

চাকরী প্রার্থীদের তরফে জানানো হয়েছে, আইনি জটিলতার কারণে ২০১৯ সালের পর থেকে তাঁদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল। পরে সেই জটিলতা কাটলেও নিয়োগ হয়নি। এরপরেই বিক্ষোভে শামিল হয়েছে তাঁরা।

তাঁদের বক্তব্য, বিষয়টি স্যাটে মামলা চলছিল। রায়দানে বলা হয়েছিল ২৮ দিনের মধ্যে নতুন প্যানেল দিতে হবে। রিভাইস প্যানেল দেওয়ার কথা ছিল ২৬ এপ্রিল। এবিষয়ে ডেপুটি কমিশনার নির্দিষ্ট সময় প্যানেল দেওয়া হবে বলে জানান। কিন্তু ২৮ দিন পার হয়ে যাওয়ার পরেও নিয়োগ চালু হচ্ছে না। এতে আদালতকে অবমাননা করা হচ্ছে।

অবিলম্বে খাদ্য দফতরে নিয়োগ চাই, বিক্ষোভে অসুস্থ চাকরীপ্রার্থী 

অবিলম্বে খাদ্য দফতরে নিয়োগ চাই, বিক্ষোভে অসুস্থ চাকরীপ্রার্থী 
অবিলম্বে খাদ্য দফতরে নিয়োগ চাই, বিক্ষোভে অসুস্থ চাকরীপ্রার্থী 

বিক্ষোভকারীদের বক্তব্য, গতকাল রাত থেকে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এর আগে একাধিকবার দেখা করেও কোনও লাভ হয়নি। এখন প্যানেল চ্যালেঞ্জ হওয়ার কথা বলছেন পিএসসি আধিকারিক। কেন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হল? প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। অবিলম্বে প্যানেল আপলোড করার দাবী জানিয়েছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর