১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া রুট খুলছেন হাসিনা, ভারতের সাথে মজবুত সম্পর্ক চায় বাংলাদেশ!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে চায় বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ বিকেলে ঢাকায় পা রাখেন। তারপরেই বাংলাদেশের গণভবনে সৌজন্য সাক্ষাৎ হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। সেখানেই শেখ হাসিনা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে একাধিক প্রস্তাব দেন।

আরও পড়ুনঃ চলছে কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ছবিতে দেখুন কেমন সেজেছে নন্দন চত্বর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পারিক স্বার্থে যোগযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আজ বলেছেন, দেশ দু’টির মধ্যে ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া আন্তঃসীমান্ত রুটগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসিনার কথায়, ‘আমাদের যোগাযোগ বাড়াতে হবে। যদি দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, তবে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ আসাম ও ত্রিপুরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।’ আজ বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকরের সাথে গণভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে শেখ হাসিনা একথা বলেন।

১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া রুট খুলছেন হাসিনা, ভারতের সাথে মজবুত সম্পর্ক চায় বাংলাদেশ!

hasina 2

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তারা দেশদুটির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশগুলোর মধ্যে উচ্চপর্যায়ের সফর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। ভারতীয় মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং ভালোভাবে এগিয়ে যাচ্ছে।

১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া রুট খুলছেন হাসিনা, ভারতের সাথে মজবুত সম্পর্ক চায় বাংলাদেশ!
১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া রুট খুলছেন হাসিনা, ভারতের সাথে মজবুত সম্পর্ক চায় বাংলাদেশ!

প্রতিরক্ষা খাতে সহযোগিতা, কুশিয়ারা ও ফেনী নদীর জল বণ্টন, বর্তমান কোভিড পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব আলোচনায় এসেছে। হাসিনা বলেন, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ভাল রয়েছে এবং জয়শঙ্কর বলেন ভারতে কোভিডের স্বাভাবিকতা ফিরে আসছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর