বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এস এ বোবদে। জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে উড়ানের পরই কলকাতায় জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। আর তাতেই সওয়ার ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এদিন তিনি আবার হায়দরাবাদের উদ্দেশে উড়ে যাবেন বলে সকালের দিকে জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়ার পরই শুভেন্দু প্রসঙ্গে বিস্ফোরক পিকে

প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টে একটি ই-সেবাকেন্দ্রের জন্য বুধবার সকালে আগরতলায় গিয়েছিলেন প্রধান বিচারপতি। উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে যান। ই-সেবাকেন্দ্রের উদ্বোধনের অনুষ্ঠানে বিচারব্যবস্থায় প্রযুক্তি ব্যবহার এবং তার গুরুত্বের প্রসঙ্গে প্রধান বিচারপতি জানান, ই-সেবাকেন্দ্রের ফলে আরও বেশি করে আদালত এবং আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন সাধারণ মানুষ। সেই অনুষ্ঠান থেকেই হায়দরাবাদে যাচ্ছিলেন প্রধান বিচারপতি।

সূত্রের খবর, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে ওড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিন্তু কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের জন্য কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। তারপর বিমানের মুখ ঘুরিয়ে কলকাতায় অবতরণ করেন। এই বিমানে প্রায় ১৪৬ জন যাত্রী ছিলেন বলে খবর। তাঁরা সকলেই সুরক্ষিত আছেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হোটেলে তাঁদের রাখা হয়েছিল।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, এ বিষয়ে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য, বুধবার কলকাতা থেকে হায়দরাবাদগামী এয়ার ইন্ডিয়ার বিমান উড়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক কারণে পুরোপুরি জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটি। বিমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই উড়ানে ছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত