নজরবন্দি ব্যুরোঃ ভারতেও আসছে রাশিয়ার ভ্যাকসিন। শুরু হল ব্যাপকহারে উৎপাদন। কথা ছিল আজ অর্থাৎ ১২ই আগস্ট আত্মপ্রকাশ ঘটবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের। কিন্তু পুরো বিশ্বকে চমকে দিয়ে গতকালই টিকা বাজারে নিয়ে এসেছে রাশিয়া। খোদ প্রেসিডেন্ট পুতিনের মেয়ে মারিয়ার দেহে প্রথম টিকাটি দেওয়া হয়। জানা যাচ্ছে, এই ভ্যাকসিনটি সংক্রমণ আটকাতে পুরোপুরি সক্ষম। মস্কোর গামালেয়া ইনস্টিটিউটের এই ভ্যাকসিনের নাম-গাম-কোভিড-ভ্যাক লিও ভ্যাকসিন (Gam-COVID-Vac Lyo vaccine)। প্রাথমিক ভাবে ৩০ কোটি ডোজ তৈরি করা হচ্ছে রাশিয়ায়।
আরও পড়ুনঃ ৩ শাবকের জন্মদিল শিলা। খুশির মেজাজ বেঙ্গল সাফারি পার্কে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, “গতকাল সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া।” তিনি জানিয়েছেন, প্রাথমিক ভাবে রাশিয়ার ৬০% মানুষ কে এই টিকা দেওয়া হবে। প্রথম টিকাটি নিয়েছেন খোদ পুতিনের কন্যা। ইতিমধ্যেই বিশ্বের করোনা আক্রান্ত ২০টি দেশ থেকে কোটি কোটি ভ্যাকসিনের প্রি-অর্ডার এসে গিয়েছে৷ অর্ডারের পরিমাণ প্রায় ১০০ কোটির কাছাকাছি ডোজ বলে জানিয়েছেন পুতিন৷ এই ২০ টি দেশের মধ্যে রয়েছে ভারতও। ভ্যাকসিনের প্রথম ব্যাচ আগামী ২ সপ্তাহের মধ্যেই রেডি হয়ে যাবে। ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপকহারে উৎপাদন।
ভারতেও আসছে রাশিয়ার ভ্যাকসিন। শুরু হল ব্যাপকহারে উৎপাদন। কিন্তু প্রশ্ন উঠেছে এই ভাইরাসের টিকা কি সমস্ত পরিবেশে সমান ভাবে কার্যকরী। রাশিয়া নিরাপদ দাবি করলেও সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর পাঁচ টি ভিন্ন আবহাওয়ার দেশে তাঁরা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করবে। তারপরেই বিশ্ববাজারের জন্যে খুলে দেওয়া হবে ভ্যাকসিনের দরজা। পাঁচ টি দেশ হল ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ফিলিপিনস এবং ব্রাজিল। ট্রায়াল সম্পুর্ণ হবে সেপ্টেম্বরের মধ্যেই তাঁর পরেই বাজারজাত করা হবে ভ্যাকসিন। চলতি বছরে বিভিন্ন দেশে এই ভ্যাকসিনের ২০ কোটি ডোজ তৈরি হবে। অন্যদিকে শুধু রাশিয়া তৈরী করবে ৩০ কোটি ডোজ।
গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁদের ভ্যাকসিন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট বিবৃতি দিয়ে জানিয়েছে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন ধারকের শরীরে জ্বর আসতে পারে। যেহেতু এটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে কাজ শুরু করবে সেকারনেই আসতে পারে জ্বর। সাধারণ প্যারাসিটামল খেলেই এই জ্বর চলে যাবে বলে জানিয়েছেন গবেষকরা।



