৩ শাবকের জন্মদিল শিলা। খুশির মেজাজ বেঙ্গল সাফারি পার্কে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ ৩ শাবকের জন্মদিল শিলা। খুশির খবর বেঙ্গল সাফারি পার্কে। করোনা আবহে সাফারি পার্ক এখন বন্ধ। মানুষের ভিড়ভাট্টা না থাকায় নিজেদের সংসার কে আরও মজবুত করল শিলা এবং ভিভান। শিলিগুড়ি সাফারি পার্কে রয়েল বেঙ্গল টাইগার শিলা জন্ম দিয়েছে ৩ ব্যাঘ্র শাবকের। এই নয় অতিথিদের নিয়ে সাফারিপার্কে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। এদিন ভোর বেলা শিলা এবং ভিভানের সন্তানদের জন্ম হয়। এখন ৩ শাবকের পাশাপাশি শিলারও বিশেষ খেয়াল রাখছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। এর আগেও শিলা ৩ ব্যাঘ্র শাবকের জন্ম দেয়। তাদের মধ্যে পরবর্তীতে ১ টি শাবক মারা যায়।

আরও পড়ুনঃ বেকারত্বের হার কমেছে ৪০ শতাংশ! চাকরিপ্রার্থীদের হাহাকার উড়িয়ে ঘোষণা মমতার।

৩ শাবকের জন্মদিল শিলা। আগে শিলার সঙ্গি ছিল স্নেহাশিস। উড়িষ্যার নন্দন কানন থেকে শিলা এবং স্নেহাশিস কে নিয়ে আশা হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সেই সময়ও তিনটি সন্তানের জন্ম দিয়েছিল শিলা।নাম কিকা, রিকা এবং ইকা। ইকা জন্মের কিছুদিন পর পায়ে সংক্রমণের ফলে মারা যায়। শিলা এবং স্নেহাশিসের সন্তান কিকা ও রিকা এখন বেশ বড় হয়েছে। বেঙ্গল সাফারি পার্কে খেলে বেড়াচ্ছে তাঁরা। এখন তাঁদের আরও তিনটি সঙ্গী বাড়ল।

অন্যদিকে স্নেহাশিস এখন আলিপুর চিড়িয়াখানার বাসিন্দা। তার জায়গায় জামশেদপুর থেকে নিয়ে আসা হয় ভিভানকে। সেই ভিভানের সাথে শিলার সঙ্গমের ফলেই জন্ম নিল নতুন তিন অতিথি। এখনও তাঁদের নাম ঠিক করা হয়নি। তবে বনকর্মীরা জানাচ্ছেন সময়ের আগেই জন্মেছে এই তিন শাবক। সাধারনত ১১০ দিন সময় লাগে কিন্তু এই তিনটি ব্যাঘ্র শাবক জন্মেছে নির্ধারিত ১১০ দিনের কদিন আগেই। তাই এখন তাঁদের কড়া পর্যবেক্ষনে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ রিয়ার শেয়ার করা সুশান্তের চ্যাটের এবার উত্তর দিলেন সুশান্তের দিদি।

তবে আগামী বেশ কয়েকদিন শিলা ও নতুন শাবকদের কাছাকাছি কয়েকজন বনকর্মীদের যেতে দেওয়া হবে। সিসিটিভি এর মাধ্যমেই তাদের উপর নজর রাখা হবে। আপাতত বেঙ্গল সাফারি পার্ক স্বাগত করছে নতুন তিন অতিথিকে। সাফারি পার্কে কর্মীদের মধ্যে খুশির মেজাজ। নয়া তিন অতিথিকে নিয়ে এখন বেঙ্গল সাফারি পার্কে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। খুশির মেজাজ বনদফতরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর