নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। নেতা-কর্মীদের নাম উঠে এসেছে। অনেককেই গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: Nawsad Siddiqui: বিরাট দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি, চক্রান্তের আশঙ্কা বিধায়কের
ফিরহাদ হাকিম বলেন, “এই সব নিয়ে আমি কিছু বলব না। নোংরামি হচ্ছে। যে পরীক্ষা দিয়েছে চাকরি পেয়েছে। যে দিন দুর্নীতি প্রমাণ হবে সেদিন সিবিআই-এর প্রয়োজন হবে না। আমি নিজেই আত্মহুতি দিয়ে দেব।” প্রসঙ্গত, পুরসভায় চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর জবাব দিতে গিয়েই এমন মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে…’, কি বললেন ফিরহাদ

২০১৭ সালের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন সজল ঘোষ। সেই সময় পুরমন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায় ছিলেন মেয়র। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পুরো নগরোন্নয়ন দফতরের অধীনে থাকায় যাবতীয় পরীক্ষা নগরোন্নয়ন দফতরের অধীনে হত। ২০১৭ সালে ১৪৯ টি পদে নিয়োগের কথা বলা হয়েছিল এবং ১৪৮ টি পদে নিয়োগ হয়। অধিকাংশ নিয়োগ হয় নদিয়া থেকে, বাকি চেতলা এবং ভদ্রেশ্বর থেকে নিয়োগ করা হয়েছে।

এনিয়েই সজল ঘোষ প্রশ্ন তোলেন। কীভাবে এই পদে একটি জেলার এতজনের নিয়োগ হয় তা জানতে চান বিজেপি নেতা।



