Nawsad Siddiqui: বিরাট দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি, চক্রান্তের আশঙ্কা বিধায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিধানসভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি। এদিন হাওড়ার সাঁতরাগাছির কাছে গড়পায় দুর্ঘটনাটি ঘটে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। সমগ্র ঘটনার পিছনে চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক। এখন কেমন আছে তিনি?

আরও পড়ুন: DA Protest: শহিদ মিনার থেকে সরতে হবে, সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে হাইকোর্টে সেনা

জানা গিয়েছে, সোমবার সকালে বিধানসভা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আচমকাই একটি গাড়ি বিধায়কের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। নওশাদ সিদ্দিকির গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। বিধায়ক ও তাঁর গাড়ির চালক সুরক্ষিত রয়েছেন।

বিরাট দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি, কেমন আছেন বিধায়ক?

বিরাট দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি, কেমন আছেন বিধায়ক?

Naushad Siddique 3 1
বিরাট দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি, কেমন আছেন বিধায়ক?

 

এই ঘটনায় চক্রান্তের আশঙ্কা করছেন ভাঙর বিধায়ক। হঠাৎ গাড়িটি কেন সামনে দাঁড়িয়ে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিধায়কের দাবি, একটি খাবার সরবরাহকারী গাড়ি সিগন্যাল ছাড়াই আচমকাই ব্রেক মারে। চালক নিয়ন্ত্রণ সামলাতে না পেরে সামনের গাড়িতে ধাক্কা মারে। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও বরাতজোরে প্রাণে বেঁচেছেন তিনি ও গাড়ির চালক।

বিরাট দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি, কেমন আছেন বিধায়ক?
বিরাট দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি, কেমন আছেন বিধায়ক?

দুর্ঘটনার কারণে সাঁতরাগাছি সংলগ্ন জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যানজট স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। এতকিছুর পরও বিধায়কের দায়িত্ব পালন করতে অনড় নওশাদ। সোমবার তিনি বিধানসভায় যাবেন বলেই জানালেন।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত