নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ভোরে বউবাজারে ফের ফাটল দেখা দিল প্রায় ১০ টি বাড়িতে। গোটা এলাকা ঘিরে স্থানীয়দের বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। মেট্রোর আধিকারিকরা উপস্থিত হলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিপর্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মেট্রো আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন, জানালেন ফিরহাদ।
আরও পড়ুনঃ Weather Update: বেলা বাড়তেই বিক্ষিপ্ত বৃষ্টি মহানগরে, কেমন যাবে কালীপূজোর আগে আবহাওয়া ?
মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। যারা কাজ করছেন, তাঁরা সিদ্ধান্ত নিতে পারছেন না। রেল বোর্ডের আধিকারিকরা না এলে সমস্যার সমাধান না হবে না বলে জানিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বেরিয়ে আসবে।

উল্লেখ্য, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ ফাটল ধরে। দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ভোরবেলায় দেখা দিল ফাটল। আতঙ্কে ব্যাগ গুছিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ভোর বেলাতেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।
২০১৯ সাল থেকে শুরু হয়েছে বউ বাজারের মেট্রো রেলের কাজ। তারপর থেকেই একাধিক জায়গায় বিপত্তি দেখা দিতে শুরু করেছে। প্রায় ৬০০ এর বেশী মানুষ ঘরছাড়া। চলতি বছরেও একই বিপদ দেখা দিয়েছিল৷ সেই সময় স্থানীয়দের হোটেলে পাঠানো হয়েছিল৷ এখন আবার নতুন করে ফাটল দেখা দিতে চিন্তা বেড়েছে।
মেট্রো আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন, জানালেন মেয়র

কেএমআরসিএল সূত্রে খবর, মদন দত্ত লেনের যে জায়গায় একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে, ঠিক নিচেই তৈরি হচ্ছিল ক্রস প্যাকেজ তৈরির কাজ। গত সপ্তাহের শুক্রবার থেকে কাজটি শুরু হয়েছিল। মাটি শক্ত করার জন্য ব্যবহার করা হয় একপ্রকার রাসায়নিক। কিন্তু সেখান থেকে লিক করে জল বের হতেই দেখা দেয় বিপত্তি। তা মেট্রো কর্মীদের নজরে পড়লেও এত বড় বিপদ হতে পারে, তা আঁচ করতে পারেননি কেউ।



