নজরবন্দি ব্যুরো: বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আপাতত আবহাওয়ার খুব একটা বেশ পরিবর্তন হবে না। আজ শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। ছিল না রোদের তেজ। কোথাও কোথাও আবার মেঘের আড়ালেই লুকিয়ে পড়েছিল সূর্য।
আরও পড়ুন: শুভেন্দুকে তলব তমলুক পুলিশের, ৪৮ ঘণ্টার মধ্যেই হবে জেরা
এবার বেলা গড়াতেই কলকাতায় শুরু হল বিক্ষিপ্ত বৃষ্টি। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ। মার্কিন বেসরকারি আবহাওয়া সংস্থার পক্ষ থেকে দেশের পূর্ব উপকূলে ১৭ ও ১৮ অক্টোবর নাগাদ সাইক্লোনের পূর্বাভাস দেওয়া হয়। তবে এব্যাপারে আবহাওয়া দফতর তাদের দেওয়া পূর্বাভাসের ওপরেই নির্ভর করার নির্দেশ দিয়েছে।

বেলা বাড়তেই বিক্ষিপ্ত বৃষ্টি মহানগরে, কেমন যাবে কালীপূজোর আগে আবহাওয়া ?

আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের কাছে।



