নজরবন্দি ব্যুরো: দু’দুবার সৌমেন্দু অধিকারীকে ডেকে পাঠানোর পর এবার খোদ শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠালো পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশ। গত ২০২১ সালের ১৯ জুলাই বিজেপি তমলুকে একটি সভা করে। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। আর এখান থেকেই একটি বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে।
আরও পড়ুন: তৃণমূলে ফাটল ধরেছে বৌবাজারে হবে না ! ফের বিস্ফোরক মন্তব্য দিলীপের
এরপর তমলুক থানার পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী নামে মামলা দায়ের করা হয়। যা চলছে। তার প্রেক্ষিতেই এমন নোটিশ। সেই মামলার প্রেক্ষিতেই তাঁকে কবে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে বলে নোটিসে উল্লেখ করেছে তমলুক থানার পুলিশ। তবে, তমলুক থানার পুলিশের পক্ষ করা মামলাকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।

শুভেন্দুকে তলব তমলুক পুলিশের, ৪৮ ঘণ্টার মধ্যেই হবে জেরা

এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্যের কারণে শুভেন্দুকে পুলিশি তলব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তমলুক থানা সূত্রে খবর, শুভেন্দুকে আগে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। গত জুলাই মাসের ১ তারিখের মধ্যে তাঁর আইনজীবী জেরার সময় এবং স্থান জানাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তা জানানো হয়নি। ভাই সৌমেন্দুকে ডেকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তিনি বলেছিলেন, সুদে–আসলে বুঝিয়ে দেবেন মমতাকে। সেটা বোঝানোর আগেই তিনি পেয়ে গেলেন নোটিশ।



