নজরবন্দি ব্যুরো: বৌবাজারে রাসায়নিক কারখানার গুদামে আগুন। শুক্রবার সকাল বেলাই বৌবাজারের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী


কিন্তু রাসায়নিকের মত দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত চড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। সেখানে মূলত আঠা তৈরির রাসায়নিক রাখা ছিল বলে জানা গিয়েছে।

আগুনের কারণে একের পর এক রাসয়নিকের ড্রাম ফাটতে থাকায় এলাকায় আতঙ্ক তৈরি হয়।আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন সেখানে পৌঁছয় বলে পুলিশ সূত্রে খবর। পরে আসে আরও দু’টি। কয়েক ঘণ্টার মধ্যে আগুন মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


বৌবাজারে রাসায়নিক গুদামে আগুন, নিয়ন্ত্রণে আনতে দমকলের ৫ টি ইঞ্জিন

নীচে রাসায়নিক পদার্থ তথা আঠার বাক্স মজুত থাকায় প্রচুর ধোঁয়া বেরতে শুরু করে। বিশেষ জ্যাকেট এবং মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান দমকলকর্মীরা।







