নজরবন্দি ব্যুরো: আজ ১১ আগস্ট ২০২৩, শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২২৩ তম দিন (অধিবর্ষে ২২৪)। বছর শেষ হতে আরও ১৪২ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী
জন্ম
১৯৮৩- অস্ট্রেলিয়ার অভিনেতা ক্রিস হেমসওর্থ।
১৯৬৫- মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিস।
১৯৩৮- শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় পদার্থবিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদার।
১৯২৯- ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।
১৯০৮- খ্যাতনামা বাঙালি রবীন্দ্র-বিশারদ পুলিনবিহারী সেন।

মৃত্যু
২০১৮- ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল।
২০০৪- বাংলাদেশী লেখক ও ভাষাবিদ হুমায়ুন আজাদ।
১৯৯০- বাঙালি শিশু সাহিত্যিক ননীগোপাল চক্রবর্তী।
১৯৫৫- বাঙালি সাহিত্যিক অমলেন্দু দাশগুপ্ত।
১৯৩৫- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারি উপাচার্য স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী।

ঘটনাবলী
২০১২- বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রম প্রয়াত।
১৯৮৬- আজকের দিনে এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।
১৯২৯- রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।
১৯২২- কাজী নজরুল ইসলামের ধুমকেতু পত্রিকা প্রকাশিত হয়।
১৮৮৮- ক্যালিফোর্নিয়া থিয়েটার বন্ধ হয়ে যায়।
১৯০৮- বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।
৬৮৩- মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী




