Newtown Fire: নিউটাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ভস্মীভূত কমপক্ষে ১৮টি দোকান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সাতসকালে ভয়াবহ অগ্নিকান্ড। নিউটাউন গৌরাঙ্গ নগর বাজারে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। ভস্মিভূত ১৮ টির বেশি দোকান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোর চারটে নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়। পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে।

আরও পড়ুনঃ মদন মিত্রের বাহুসংলগ্ন পাখি, জন্মদিনের বিশেষ মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিকট শব্দে ফাটে সিলিন্ডারগুলি। এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। সেখানেই ছিল তৃণমূলের একটি পার্টি অফিসও। আগুনের গ্রাস থেকে রেহাই পায়নি শাসকদলের দফতরও।  এই নিয়ে দু’দিন পরপর শহরে আগুন লাগার ঘটনা ঘটল। তবে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউটাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ভস্মীভূত কমপক্ষে ১৮টি দোকান
নিউটাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ভস্মীভূত কমপক্ষে ১৮টি দোকান

সোমবার গড়িয়া স্টেশনে কাছে তেঁতুলবেড়িয়া অঞ্চলে একটি বাড়িতে আচমকাই আগুন লেগে গিয়েছিল। এবং, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আবার, মধ্যরাতে ডোমজুড়ের নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে লরির গ্যারাজে আচমকা আগুন লাগে।

নিউটাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ভস্মীভূত কমপক্ষে ১৮টি দোকান

fire 2ভস্মীভূত হয়ে যায় লরি ছাড়াও ম্যাটাডোর, ছোট হাতি এবং বেশ কয়েকটি মোটরবাইক। আগুন ছড়িয়ে পড়ে পাশের ছাট কাপড়ের গোডাউন, রংয়ের গোডাউন এবং অ্যাসিডের গোডাউনেও। দমকলের ৩টি ইঞ্জিনের ২ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন