নজরবন্দি ব্যুরোঃ ৬৭ পেরিয়ে ৬৮ তে পা দেওয়া যুবক তিনি। রাজনীতির অঙ্গনে সকলে তাঁকে ‘কালারফুল নেতা’ বলেই চেনেন। তবে বর্তমানে রাজনীতি অপেক্ষা সমাজ মাধ্যমে বেশি অ্যাক্টিভ থাকেন তিনি। ‘মদন মিত্র লাইভে আছি’ কামারহাটির বিধায়কের এই শব্দ বন্ধ শোনেনি এমন মানুষ কমই আছে। আর সেই জনপ্রিয় মদন মিত্র বর্তমানে আরও এক বছর পূর্ণ করলেন হই হুল্লোড় আনন্দে। কাদের সঙ্গে কাটালেন জন্মদিনের বিশেষ মুহুর্ত?
আরও পড়ুনঃ অভিষেক যাহা খাড়া হতে হ্যায়-শুভেন্দু কা লাইন বোহিসে শুরু হতা হ্যায়, তোপ কুণালের
জন্মদিন উপলক্ষে কামারহাটির বিভিন্ন জায়গায় ছিল প্রায় সাজ সাজ রব। নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন দলের কর্মী, নেতারা। নিরাশ করেননি কালারফুল মদন। কামারহাটিতে সন্ধ্যায় কেক কাটতে দেখা যায় মদনকে। তাঁর কেক মোমবাতি বসিয়ে দিচ্ছেন ‘বোঝে না সে বোঝে না’র পাখি। এরপর তাঁকে খাইয়ে দিতেও দেখা যায় অভিনেত্রী মধুমিতা সরকারকে।

জন্মদিন উদ্যাপনের ভিডিয়ো তিনি শেয়ার করেছেন নিজের সমাজমাধ্যমে। মধুমিতা ছাড়াও সে দিনের সন্ধ্যায় মদনের পাশে দেখা গিয়েছিল ‘মা’ ধারাবাহিকের অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে। ছেলের বউ মেঘনাও উপস্থিত ছিলেন শ্বশুরের জন্মদিনের অনুষ্ঠানে। পুজোর সময় মধুমিতার সঙ্গে একটি মধুর ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানে ক্রপে টপে মধুমিতা, ধুতি-পাঞ্জাবিতে মদন আলিঙ্গন করেছিলেন মধুমিতাকে। সে ছবি দেখে হতবাক হয়ে যান নেট নাগরিকরা।
View this post on Instagram
মদন মিত্রের বাহুসংলগ্ন পাখি, জন্মদিনের বিশেষ মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এদিন জন্মদিনের অনুষ্ঠানে কার্যত বুঝিয়েও দিলেন রাজনীতিতে মদনের কাছের মানুষ বিনোদন জগতের অভিনেত্রীরা। এর আগেও তিয়াশা রায়, শ্রীতমা ভট্টাচার্য, শ্রাবন্তী চট্টপাধ্যায়ের মতো অনেক তরুণী তারকাকেই মদনের সঙ্গে দেখা গিয়েছে। এ বার সেখানেই নয়া সংযোজন মধুমিতা সরকার। এদিন তাদের একত্রে দেখে কমেন্টে কেউ বলছেন, “আরে বাহ! এই বয়সেও ঠাকুরদা পাখি ধরছেন!” কেউ কেউ আবার মধুমিতার জন্য দুঃখপ্রকাশ করেন। এক ব্যভারকারী বলেন, ‘একেই বলে কপাল,’ অন্য একজন বলেন, ‘মদন বাবুর “অপা” নাকি?’



