Suvendu-Abhishek: অভিষেক যাহা খাড়া হতে হ্যায়-শুভেন্দু কা লাইন বোহিসে শুরু হতা হ্যায়, তোপ কুণালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। পঞ্চায়েত ভোটের আগে দুই যুযুধান রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে মুখোমুখি যুদ্ধ রাজনৈতিক পারদ বাড়াচ্ছে। মাত্র কয়েকদিন আগেই কাঁথিতে সভা সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার বক্তৃতার সিংহভাগ অংশ জুড়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু ও অধিকারী পরিবার। এদিন বেশ জোরের সঙ্গেই লড়াইয়ের ময়দানে আহবান জানান শুভেন্দু। সেই চ্যালেঞ্জ নিয়েই এবার নিজের গড়ে সভার পরিকল্পনা করছেন বিরোধী দলনেতা। আর সেই নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না কুণাল ঘোষ।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে বুথে এজেন্ট দিতে পারবেনা বিরোধীরা, হুঙ্কার মদনের!

গত শনিবার কাঁথির প্রভাতকুমার কলেজের মাঠে বিশাল সভা করে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দুকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি সূত্রে খবর, আগামী ২১ ডিসেম্বর কাঁথিতে পাল্টা সভা করতে চান শুভেন্দু। এনিয়ে একপ্রস্থ বৈঠকও করেছেন পূর্ব মেদিনীপুরের বিজপি কর্মী সমর্থকেরা। যদিও এনিয়ে লিখিত কোন ঘোষণা করেননি তাঁরা।

অভিষেক যাহা খাড়া হতে হ্যায়-শুভেন্দু কা লাইন বোহিসে শুরু হতা হ্যায়, তোপ কুণালের
অভিষেক যাহা খাড়া হতে হ্যায়-শুভেন্দু কা লাইন বোহিসে শুরু হতা হ্যায়, তোপ কুণালের

এদিন অভিষেক শুভেন্দুকে আক্রমন করে বলেন, ‘’১৫ দিন সময় দিয়ে গেলাম! এই কলেজের মাঠে তুমি তোমার খাতা নিয়ে এসো। আমি আমার খাতা নিয়ে আসব। লোকের সামনে যদি উলঙ্গ করতে না পারি, রাজনীতিতে পা রাখব না!’’ শুভেন্দু অধিকারীর কাছে এটা যেমন ব্যক্তিগত সম্মানের প্রশ্ন তেমনই এটা তাঁর দলীয় সম্মানের প্রশ্ন। তাছাড়াও নিজের এলাকায় এই সুযোগেই পঞ্চায়েত ভোটের বার্তাও দিতে চাইছেন তিনি।

অভিষেক যাহা খাড়া হতে হ্যায়-শুভেন্দু কা লাইন বোহিসে শুরু হতা হ্যায়, তোপ কুণালের

suvendu abhishek 1234

এদিকে সেদিন অভিষেকের গড়ে গিয়ে শুভেন্দু বলেন, ডিসেম্বরে লাড্ডু নিয়ে আসব। কারণটা বলা যাবে না। বারবার ডিসেম্বর নিয়ে হুঁশিয়ারি শোনা যাচ্ছে বিরোধী দলনেতার মুখে। ডিসেম্বর নিয়ে নানারকম বিষয় নিয়ে মন্তব্য করতে শোনা যায় তাঁকে। তবে ডিসেম্বরে কীসের দিকে ইঙ্গিত দিতে চাইছেন তা বলা যাচ্ছে না। অবশ্য এর মাঝেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে বেশ রসালো মন্তব্য করতে শোনা গেছে তিনি বলেন, ‘অভিষেক যাহা খাঁড়া হতে হ্যাঁয়, শুভেন্দু কা লাইন ওহিসে শুরু হতা হ্যাঁয়’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত