Panchayet Election: পঞ্চায়েত ভোটে বুথে এজেন্ট দিতে পারবেনা বিরোধীরা, হুঙ্কার মদনের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন পরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ক্রমশ উত্তাপ চড়ছে বঙ্গ রাজনীতিতে। বাংলার রাজনৈতিক ট্রেইন্ড বজায় রেখে শুরু হয়ে গিয়েছে নেতাদের বাগযুদ্ধ। হুমকি, পাল্টা হুমকি, হুঙ্কার! এরই মাঝে বঙ্গ রাজনীতির অন্যতম মজার চরিত্র মদন মিত্র বাক্যবানে বিদ্ধ করলেন বিরোধীদের। আবারও খেলা হবে শ্লোগান তুললেন পঞ্চায়েত ভোটের আগে।

আরও পড়ুনঃ বিধি ভেঙেই ভোট দখল করতে চান মোদী, দিল্লি যাত্রার আগে ফুঁসে উঠলেন মমতা

পঞ্চায়েত ভোটে বুথে এজেন্ট দিতে পারবেনা বিরোধীরা, হুঙ্কার মদনের!
পঞ্চায়েত ভোটে বুথে এজেন্ট দিতে পারবেনা বিরোধীরা, হুঙ্কার মদনের!

বিজেপিকে দস্যু ডাকাতদের সাথে তুলনা করে বললেন, কোদাল কাস্তে হাতে নিয়েও জমি দখল করতে পারবে না বিজেপি। বুথে এজেন্টই দিতে পারবে না ভারতীয় জনতা পার্টি। রবিবার, উত্তর ২৪ পরগনার ঘোলা বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কৃষকদের কোদাল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানেই এই মন্তব্য করেন মদন। উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ও।

Madan Mitra 3

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র তৃণমূলের অতি পরিচিত শ্লোগান খেলা হবে কে হাতিয়ার করে বলেন, খেলা শুরু হয়ে গেল বিলকান্দা থেকে। সিপিআইএম বিজেপিকে এক সারিতে রেখে তার আক্রমণ, “সিপিএম বিজেপি শুনে রাখ, রাজ্যের এই সভা থেকে কোদাল আর কাস্তে খেলা শুরু হয়ে গেল।”

পঞ্চায়েত ভোটে বুথে এজেন্ট বসতে দেবেন না বিরোধীদের, হুঙ্কার মদনের!

madan mitra 2

তিনি আরও বলেন, “খেলা কিন্তু শুরু হয়ে গেল বিলকান্দা থেকে। সিপিএম-বিজেপি শুনে রাখ আজকের এই মিটিং থেকে এই কোদাল আর কাস্তে, খেলা কিন্তু শুরু হয়ে গেল। গেট রেডি ফর ফাইনাল ম্যাচ। উই আর রেডি। আমরা আছি। এবং একেবারে গোলশূন্য খেলা। ৯০ মিনিটও খেলতে হবে না। প্রথম পাঁচ মিনিটেই খেলা শেষ হয়ে যাবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত