LSD: মুক্তির এক দিন আগে সোহমের ছবি নিয়ে আশঙ্কা, অভিযোগের আঙুল সেন্সর বোর্ডের দিকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বন্ধের মুখে সোহম চক্রবর্তী প্রযোজিত এবং অভিনীত ছবি ‘লাল সুটকেসটা দেখেছেন?’। ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু শেষ মুহূর্তেও হাতে এল না সেন্সর সার্টিফিকেট। ‘সোহম’স এন্টারটেনমেন্ট’-এর তরফে জানানো হয়েছে ছবির বেশ কিছু সংলাপ এবং গান নিয়ে আপত্তি ছিল বোর্ড কর্তৃপক্ষের।

আরও পড়ুনঃ ইন্ডাস্ট্রি আমায় সেই ভাবে ব্যবহার করল না, নজরবন্দিকে তাঁর ক্ষোভের কথা জানালেন বিপ্লব চট্টোপাধ্যায়

মুক্তির এক দিন আগে সোহমের ছবি নিয়ে আশঙ্কা, অভিযোগের আঙুল সেন্সর বোর্ডের দিকে

সেই কথা মতো ছবিতে পরিবর্তনও করা হয়েছিল। তার পরেও এল না সেন্সরের ছাড়পত্র। বৃহস্পতিবার সাত সকালে সোহমের প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়, ‘অত্যন্ত ক্ষোভ এবং ধিক্কারের সঙ্গে সোহম এন্টারটেইনমেন্ট ও টিম LSD (লাল সুটকেস টা দেখেছেন)-র পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে সেন্সর সার্টিফিকেট না পাওয়ার জন্য নির্ধারিত দিন অর্থাৎ আগামী কাল শুভ মুক্তি হচ্ছে না ছবির।

মুক্তির এক দিন আগে সোহমের ছবি নিয়ে আশঙ্কা, অভিযোগের আঙুল সেন্সর বোর্ডের দিকে
মুক্তির এক দিন আগে সোহমের ছবি নিয়ে আশঙ্কা, অভিযোগের আঙুল সেন্সর বোর্ডের দিকে

দীর্ঘদিন আগেই ছবিটি সেন্সর কর্তৃপক্ষের কাছে পাঠানো হলে, কর্তৃপক্ষের তরফে প্রথমে আমাদের ছবি থেকে সাত থেকে আটটি সংলাপ বদলের কথা বলা হয়, সঙ্গে এও জানানো হয় ছবির টাইটেল ট্র্যাকে এমন কিছু শব্দ রয়েছে যা ব্যবহার করা যাবে না। নির্দেশ অনুযায়ী আগেই সম্পূর্ণ পরিবর্তন গুলি করে আমরা ছবির সেন্সর সার্টিফিকেট এর জন্য আবারও আপিল করেছি, কিন্তু ছবির সেন্সর সার্টিফিকেট না দিয়ে এখন ছবিটির নির্মমভাবে কণ্ঠ রোধ করতে চাইছেন তারা।

এই প্রথম শ্রেণীর বাংলা সংবাদ মাধ্যমকে নায়ক জানান, সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগের সুরে তিনি বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সিনেমার গায়ে এভাবে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি অরাজনৈতিক, আমরা মনে প্রাণে তা মনে করি। কিন্তু সেন্ট্রালের তরফ থেকে এটাকে বারংবার রাজনৈতিক করে তোলার চেষ্টা করে যাচ্ছে। সেন্সর বোর্ডের এক সদস্য বলেন, ‘রাধে রাধে’, ‘কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা’,’এলএসডি’ বলা যাবে না।

মুক্তির এক দিন আগে সোহমের ছবি নিয়ে আশঙ্কা, অভিযোগের আঙুল সেন্সর বোর্ডের দিকে

17 5

একটা গান রিলিজ করেছে, সেখানে দুটো শব্দ আছে ’হ্যালুসিনেশন’,’ওভারডোজ’ সেগুলো ব্যবহার করা যাবে না। আমাদের তরফ থেকে বারংবার বোঝানোর চেষ্টা করেছে যে, আমরা তো ড্রাগকে প্রোমোট করছি না। বরং এই ছবির মাধ্যমে অ্যান্টি ড্রাগস ক্যাম্পেন করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত