৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগে রয়েছেন! সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মিঠুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একুশের নির্বাচনে পরাজয়ের পর রাজনীতির ময়দানে দেখা যায়নি মহাগুরুকে। তারপর থেকে বিজেপি একের পর এক নির্বাচনে গোহারা হয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছর পর আবার তিনি এগিয়ে এসেছেন বিজেপির হয়ে প্রচার করতে। হাতে গরম ইস্যু ছাড়তে চান না তিনি। তাই মিঠুনকে ময়দানে ফিরিয়ে নিজেদের কিছুটা চাঙ্গা করতে চাইছে বিজেপি।

আরও পড়ুনঃ বেহালায় রাস্তা দখল করে অফিস পার্থর, বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও!

আর আজ বৈঠক শেষে বিস্ফোরক মন্তব্য করলেন মিঠুন। তিনি সাংবাদিকদের জানান, “৩৮ জন তৃণমূল। তার মধ্যে ২১ জন বিধায়ক সরাসরি আমার সঙ্গে যোগাযোগে রয়েছে।” মুখ্যমন্ত্রী মমতা চ্যালেঞ্জ করে বলেছেন, ২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না।

৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগে রয়েছেন

এর পাল্টা দিয়ে মিঠুন বলেন, “কেবল ২০২৪ নয়, বিজেপি আবার…আবার…আবার”। রাজনীতিক-অভিনেতার বার্তা, “কেবল ঈশ্বরই আমাদের রাজ্যকে বাঁচাতে পারেন।” স্বাভাবিকভাবেই বলিউড তারকার তথা বিজেপি নেতার এহেন মন্তব্যে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। যদিও মিঠুনের দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

24 12

৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগে রয়েছেন! সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মিঠুন

25 14

বুধবার হেস্টিংসে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করেন মিঠুন। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধন্দ। এরপরই সতীশ ধন্দ এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের সুপারস্টার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত