Partha Chatterjee: বেহালায় রাস্তা দখল করে অফিস পার্থর, বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা হয়েছে অর্পিতা পার্থর। জোকা ইএসআই হাসপাতাল থেকে দুপুর ৩টের কিছু আগে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে পার্থ-অর্পিতাকে। এর আগে ২ ঘণ্টার বেশি সময় ধরে জোকা ইএসআই-তে মেডিক্যাল পরীক্ষা হয় দু’জনের। কিছুক্ষন বিশ্রাম দিয়ে দুজনকেই ফের জিজ্ঞাসাবাদ করবে ইডি।

আরও পড়ুনঃ ‘ফিরহাদের পাড়াতেও ঘুরছে ইডি, আমার এ সব প্ল্যানিং জানা আছে’। হুঁশিয়ারি মমতার।

ইডি আদালতে বলেছিল একটা পেঁয়াজ পাওয়া গিয়েছে, খোসা ছাড়ালেই নতুন নয়ুন জিনিস সামনে আসবে। ইডির বক্তব্য কার্যত মিলছে ধিরে ধিরে। গতকাল থেকেই দফায় দফায় অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছেন ইডি আধিকারিকরা। অর্পিতার কথা এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাওয়া তথ্য হাতে নিয়ে ইডির ৬ টি দল একযোগে হানা দিয়েছে রাজ্যের বিভিন্ন যায়গায়। উঠে আসছে একাধিক তথ্য। ইঙ্গিত মিলছে যে দুর্নীতির শিকড় অনেক গভীরে।

বেহালায় রাস্তা দখল করে অফিস পার্থর, বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও!
বেহালায় রাস্তা দখল করে অফিস পার্থর, বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও!

এদিন সকাল ১১টা নাগাত কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির ৬টি আলাদা দল সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছে। সেই দলের একটি দল পৌঁছে যায় কসবায়। ইডি সূত্রে খবর, অর্পিতার সংস্থার তথ্য এবং ঠিকানা পাওয়া যায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় সংস্থার নথি। ইডির দাবি, এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। এখানেও পার্থ-অর্পিতার যৌথ মালিকানা আছে।

Arpita 7

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেহালায় ডায়মন্ড হারবার রোডের ওপর রাস্তা দখল করে অফিস তৈরির অভিযোগ উঠেছে। বেহালা পশ্চিমের বিধায়ক তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বেহালার ম্যান্টনে তাঁর একটি জনসংযোগ কার্যালয় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তার কাছেই কয়েকমাস আগে তৈরি হয় নতুন ওই অফিস। কাচ ঢাকা বিলাসবহুল অফিস। স্থানীয়দের দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায় এলেই খোলা হত এই অফিস। কিন্তু তাঁর গ্রেফতারির পর থেকে অফিস তালাবন্ধ।

বেহালায় রাস্তা দখল করে অফিস পার্থর, বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও!

West Bengal

এদিকে, আজ বারাসতের একটি শাড়ি দোকান, গড়িয়াহাটের একটি দোকান, কসবার অফিস, বেলঘরিয়ার ফ্ল্যাট সহ ৬ টি যায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্যাটে ইডি-র সব থেকে বড় টিম পৌঁছেছে। প্রাথমিক ভাবে চাবি না পাওয়া গেলেও এখন চাবিওয়ালা ডেকে চাবি বানিয়ে ফ্ল্যাটে প্রবেশ করছেন আধিকারিকরা। ১৫ জন আধিকারিকের একটি টিম পৌঁছেছে সেখানে। আবাসনে মোট দুটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। সেই ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে তল্লাশি চালানো হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত