SSC Scam: ‘ফিরহাদের পাড়াতেও ঘুরছে ইডি, আমার এ সব প্ল্যানিং জানা আছে’। হুঁশিয়ারি মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ প্রাপকদের তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। তাঁদের সম্মাননা প্রদানের জন্য সোমবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা তীব্র আক্রমন করেছিলেন বিরোধীদের। বলেছিলেন, ‘‘ভোগ করার জন্য আমি রাজনীতি না। আমি মনে করি, ত্যাগ করা রাজনীতি করা উচিত।’’ এবার সেই একই সুর শোনা গেল মমতার গলায়। বুধবার টীটাগড়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রকে হুঙ্কার দেন মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ ডুপ্লিকেট চাবি বানিয়ে অর্পিতার ফ্ল্যাটে ঢুকল ইডি, হুইল চেয়ারে হাসপাতাল থেকে বেরলেন পার্থ!

mamata 1 2

বুধবার টীটাগড় ওয়াগনের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি বলেন, ‘বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে ভুল হতেই পারে। ভুল করার অধিকারের কথা নেতাজিও বলেছিলেন। ভুল আইনত প্রমাণিত হলে শাস্তি হবে।’ তাঁর দাবি, রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় সংস্থাকে এ ভাবে বাংলায় পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আমার এ সব প্ল্যানিং জানা আছে।’

mamata banerjee 4

এদিন মমতা বন্দোপাধ্যায়ের গলায় সোমবার পেশ করা বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায়। ২১ তারিখে সভার পরের দিনই অর্থাৎ ২২ তারিখেই কেন ইডি হানা দিল প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার মমতা বলেছিলেন, “যদি কেউ অন্যায় করে থাকে, বিচারে প্রমাণিত হয়, তার দায়িত্ব সে নিজে নেবে।” ব্যাপক ক্ষুব্ধ মমতা সোমবার বলেন, “আমার গায়ে কালি ছেটালে, আমার কাছে আলকাতরা আছে।” এদিনও সেই একই ঝাঁঝালো সুর শোনা গেল তাঁর গলায়।

‘ফিরহাদের পাড়াতেও ঘুরছে ইডি, আমার এ সব প্ল্যানিং জানা আছে’। হুঁশিয়ারি মমতার।

'ফিরহাদের পাড়াতেও ঘুরছে ইডি, আমার এ সব প্ল্যানিং জানা আছে'। হুঁশিয়ারি মমতার।
‘ফিরহাদের পাড়াতেও ঘুরছে ইডি, আমার এ সব প্ল্যানিং জানা আছে’। হুঁশিয়ারি মমতার।

ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি হানা দিয়েছিল সাত সকালে। তা নিয়ে মমতার প্রশ্ন, ‘পদক্ষেপ করতেই পারে, কিন্তু মধ্যরাতে কেন? ভোরবেলা কেন?’ তাঁর কথায়, ‘এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি খারাপ করে টাকা লুঠ করা চলছে।’ মমতা এ দিন আরও জানান, ফিরহাদ হাকিমের পাড়াতেও নাকি ঘুরছিলেন ইডি আধিকারিকেরা। পাড়ায় জিজ্ঞেস করা হচ্ছিল ফিরহাদের বাড়ি কোনটা? মমতা এ দিন বলেন, ‘আমার বাড়ি তো সবাই চেনে, এসো দেখি।’

এদিনও মমতা ভুলের স্বপক্ষে সওয়াল করেন। না জেনে ভুল করা অপরাধ নয় জানিয়ে মমতা বলেন, ‘বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে ভুল হতেই পারে। ভুল করার অধিকারের কথা নেতাজিও বলেছিলেন। ভুল আইনত প্রমাণিত হলে শাস্তি হবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন