নয়ের দশকের রহমানের সুপারহিট গানে চমক দিতে আসছেন ইমন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নয়ের দশকের রহমানের সুপারহিট গানে চমক দিতে আসছেন ইমন। পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তী নতুন বছরের নতুন কিছু উপহার নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছেন। তরুণ প্রজন্মের সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এবার এ. আর. রহমানের তৈরি করা সুরকে নিজের কণ্ঠের মাধ্যমে নতুন আঙ্গিকে পরিবেশন করবেন। শীঘ্রই প্রকাশ করবেন প্রথম হিন্দি সিঙ্গল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ভিডিওয় একথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ“নন্দীগ্রাম ভাঙিয়ে আর খাওয়া যাবে না, ওখানে গেলেই মুশকিল”, মমতাকে কটাক্ষ দিলীপের

নয়ের দশকের রহমানের সুপারহিট গানে চমক দিতে আসছেন ইমন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘তাল’ সিনেমার জন্য ‘নেহি সামনে’ গানটি তৈরি করেছিলেন সংগীত পরিচালক এ. আর. রহমান। ইমন চক্রবর্তী নয়ের দশকের সুপারহিট সেই গানকেই নিজের মতো করে গাইবেন। অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে থাকছেন নীলাঞ্জন ঘোষ। ভিডিও পরিকল্পনায় শুভদীপ। স্টাইলের দায়িত্ব সামলেছেন বিথি রায়। সমস্তকিছুই হচ্ছে ইমনের প্রযোজনা সংস্থার ব্যানারে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করেছেন ইমন।

প্রসঙ্গত,সংগীত শিল্পী ইমন চক্রবর্তীর মায়ের কাছেই প্রথম সংগীত শিক্ষা। তাঁর কাছ থেকেই শিখেছিলেন রবীন্দ্রনাথের সুরকে ভালবাসতে। ধীরে ধীরে বাংলার সংগীত জগতে নিজের পরিচিতি গড়ে তোলেন ইমন। ২০১৭ সালে পান জাতীয় স্বীকৃতি। অনুপম রায়ের সুরে ‘তুমি যাকে ভালবাসো’ গানটির সুবাদে জাতীয় পুরস্কার পান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন