মেট্রো ডেয়ারি মামলায় ফের সক্রিয় ইডি, ডাক পড়ল রাজ্যের প্রাক্তন আমলার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মেট্রো ডেয়ারি মামলায় ফের সক্রিয় ইডি, ডাক পড়ল রাজ্যের প্রাক্তন আমলার। প্রদেশ কংরেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মামলার ভিত্তিতে ২০১৭ সালে মেট্রো ডেয়ারির বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। যে মামলায় অধীরবাবু দাবি করেছিলেন রাজ্য সরকারের হাতে থাকা মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার কেভেন্টার্স গ্রুপের কাছে কম দামে বেচা হয়েছে।

আরও পড়ুনঃ গরু পাচারকাণ্ডে এবার বিনয় মিশ্রর ৩ কোটির বাড়ি বাজেয়াপ্ত করল ইডি।

এই দুর্নীতির বিরুদ্ধে তদন্তের জন্যই তিনি মামলা করেন। তাঁর দাবি ছিল, ওই ৪৭ শতাংশ শেয়ার কেভেন্টার্স গ্রুপের কাছে ৮৫ কোটি ৫০ লাখ টাকায় বিক্রি করেছে রাজ্য। তার কিছু দিনের মধ্যেই মেট্রো ডেয়ারির ১৫ % শেয়ার সিঙ্গাপুরের মান্ডালা ক্যাপিটাল নামক এক সংস্থাকে ১৭০ কোটি টাকাতে বিক্রি করেছে কেভেন্টার্স। সেই হিসেব মতো এই ৪৭ % শেয়ারের ৫৩৩ কোটিতে বিক্রি করা রাজ্য সরকারের উচিত ছিল বলে অভিযোগ করেন অধীরবাবু। সেই মামলায় এবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন সচিব বিপি গোপালিকাকে আগামী ২৪ মার্চ তলব করল ইডি। যিনি সচিব পদে থাকাকালীন এই দপ্তরে আর্থিক তছরূপ হয়েছে বলে অভিযোগ রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের আমলা বিপি গোপালিকা। নানা সময়ে নবান্নে একাধিক দপ্তর সামলেছেন তিনি। একসময়ে ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের সচিব।

অভিযোগ, সেসময় ওই দপ্তরের অধীনে থাকা মেট্রো ডেয়ারিতে আর্থিক গরমিলের ঘটনা প্রকাশ্যে আসে। তারই তদন্তে নেমে ইডি নোটিস পাঠিয়েছে তাঁকে। আগামী ২৪ তারিখ সেসময়কার নথিপত্র নিয়ে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা উল্লেখ রয়েছে নোটিসে। তবে এর আগে মেট্রো ডেয়ারি মামলায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদীকেও তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার গোপালিকা ছাড়াও এই মামলায় ইডির তরফে তলব করা হয়েছে, আরও দুই আইএএস অফিসারকে। আগামী সোমবার হাজির হতে বলা হয়েছে আইএএস রাজীব কুমার সহ আর এক অফিসারকে। প্রসঙ্গত বর্তমানে কয়লাকাণ্ড থেকে গরু পাচার একাধিক অভিযোগের তদন্তে রীতিমতো সক্রিয় ভাবে কাজ করছে ইডি। ইতিমধ্যেই সারদাকাণ্ডে জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তাকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সোমবার হাজিরা দিতে বলা হয়েছে বিবেক গুপ্তাকে।

মেট্রো ডেয়ারি মামলায় ফের সক্রিয় ইডি, ডাক পড়ল রাজ্যের প্রাক্তন আমলার। এই বিবেক গুপ্তা হিন্দি দৈনিক সংবাদপত্র সন্মার্গের এডিটর। বলা হচ্ছে, সারদা কান্ডে তাঁর সঙ্গে সুদীপ্ত সেনের টাকার লেনদেন হয়েছে, তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকেছে ইডি। তাই ভোটের আগে এই সক্রিয়তাকে বিজেপির চাপে বলে কতাক্ষ করতে ছারেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত