গরু পাচারকাণ্ডে এবার বিনয় মিশ্রর ৩ কোটির বাড়ি বাজেয়াপ্ত করল ইডি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচারকাণ্ডে এবার বিনয় মিশ্রর ৩ কোটির বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। গরুপাচার কান্দের তদন্তে এবার নিজেদের গতি ফিফথ গিয়ারে নিয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মুল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল তারা। বিনয়কে নাগালে না পাওয়া গেলেও সিবিআই বিনয়ের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের ইতিমধ্যেই ধরপাকড় শুরু করেছে। বসে নেই ইডিও।

আরও পড়ুনঃ সংক্রমণে নতুন রেকর্ড মহারাষ্ট্রের, বঙ্গেও লাগামছাড়া করোনা আক্রান্তের সংখ্যা।

শুরু হয়ে গিয়েছে বিনয়ের একাধিক সম্পত্তির চিহ্নিতকরণ ও তার দখল নেওয়ার কাজও। সেই সুত্রেই ইডি দক্ষিন কলকাতার রাসবিহারী এলাকায় থাকা বিনয় মিশ্রের একটি বাড়ির দখল নিয়েছে ইডি। সূত্রে জানা গিয়েছে বিনয় সেই বাড়ি কিনেছিলেন ৩ কোটি টাকা খরচ করে। এখন সেই বাড়ির দাম খুব কম করেও ৫ কোটি টাকা। আয়কর ও কেন্দ্রীয় গোয়েন্দাদের চোখকে ফাঁকি দিতে তিনি অনন্ত ট্রেড কম নামের একটি সংস্থার নামে বাড়িটি কেনেন। সেই নামেই বাড়িটি রেজিস্টার করা হয়। পাচারচক্রে জড়িত থাকার অভিযোগে বিনয়ের ভাই বিকাশকে গ্রেফতার করে তারা। তাঁকে জেরা করেই এই বাড়িটির সন্ধন মিলেছে বলে জানা গিয়েছে।

এদিকে বিনয়ের সন্ধান পেতে এবার রেড কর্নার নোটিস জারি করার তোড়জোড় শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। রেড কর্নার নোটিস জারির আগের পদক্ষেপ হচ্ছে ওপেন ওয়ারেন্ট। যাতে বিদেশে লুকিয়ে থাকতে না পারে বিনয়। গরু পাচার কাণ্ডে ইডি’র সঙ্গে সমান্তরাল তদন্তে চালাচ্ছে সিবিআই। গত মাসে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সাপলিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই। বিনয়কে হাতে পেলেই এই কাণ্ডের মুল মাথা কে তা খুঁজে পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

গরু পাচারকাণ্ডে এবার বিনয় মিশ্রর ৩ কোটির বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। এখন দেখার বিনয়ের সমস্ত স্থাবর সম্পত্তি নিজেদের হেফাজতে নিয়ে বিনয়ের নাগাল পায় কিনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুটি। এদিকে খুব শীঘ্রই বিনয়ের আরও সম্পত্তি নিজেদের দখলে নেবে তদন্তকারী সংস্থাগুলি তেমনি সুত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত