নজরবন্দি ব্যুরোঃ বিহারের পর এবার সরকার বদল হতে পারে ঝাড়খণ্ডে। এমনটাই আভাস মিলতে শুরু করেছে পড়শি রাজ্যতেও। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। বিধায়ক পদ খারিজের জন্য রাজ্যপালকে প্রস্তাব দেওয়া হয়েছে। এমনটাই খবর সূত্রে। আজই দুপুরে ঘোষণা করতে রাজ্যপাল রমেশ ব্যাস। ঝাড়খণ্ডে সরকার বদল! জল্পনা তুঙ্গে
আরও পড়ুনঃ Uttar Pradesh: যোগী রাজ্যে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত ৩


অভিযোগ, নিজের নামে খনি লিজ দেওয়ার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে। এনিয়ে অভিযোগ জানিয়েছিল বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের অভিযোগ, মন্ত্রীপদে থাকাকালীন এই কাজ করেছেন হেমন্ত নিজে।সূত্রের খবর, সংবিধান মেনেই সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন।

যইও অভিযোগ অস্বীকার করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। অভিযোগ, সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। বিজেপি রাজ্যপাল পদে রমেশ ব্যাসকে বসিয়েছে। উনি নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন।
The Chief Minister is apprised of several media reports about ECI sending a report to Jharkhand Governor "apparently recommending his disqualification as an MLA". No communication in this regard has been received by CMO from either ECI or Governor: Jharkhand CMO
Related Newsঅবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে! বাংলায় বিজেপি জেতার পর বাংলাদেশকে জবাব দিল্লিরজেট ফুয়েলের আগুনে দামে চাপে বিমান সংস্থা, ৫০০০ কোটির প্যাকেজ দিল কেন্দ্র(File photo) pic.twitter.com/pRtGyqbqY0
— ANI (@ANI) August 25, 2022
ঝাড়খণ্ডে সরকার বদল! জল্পনা তুঙ্গে

এরপরেই নির্বাচন কমিশনের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই রাজ্যপালকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই রাঁচির উদ্দেশ্যে রওনা দিয়েছে আজ দুপুরেই বিরাট ঘোষণা করা হতে পারে।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন এটা বিজেপির একজন সাংসদ এবঙ্গ গুটি কয়েক সাংবাদমাধ্যমের কাজ। নির্বাচন কমিশনের মতো সংস্থার দুর্ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যা ভারটিয় সংবিধানের জন্য ক্ষতিকারক বলেও দাবি করেন তিনি।









