Uttar Pradesh: যোগী রাজ্যে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত ৩

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের উত্তরপ্রদেশে ১৭ বছরের নাবালিকার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ খবর উঠে এল। জানা গেছে, অপহরণ করে গণধর্ষণ ছাড়াও তিন অভিযুক্ত মিলে নাবালিকাকে মারধর করে। এমনকী তাঁর গোপনাঙ্গে আঘাত করা হয়। এবং তারপর তাকে রাস্তায় ফেলে চলে যায় অভিযুক্তরা। পরিবারের তরফ থেকে জানানো হয়, তাঁরা তাদের মেয়েটিকে অসুস্থ অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: পুজোর আগেই ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজের সময়সামী বেঁধে দিল রাজ্য

প্রয়াগরাজ্যে ট্রান্স যমুনা এলাকায় ঘটনাটি ঘটে ১০ই অগাস্ট। মেয়েটির পরিবারের অভিযোগ, কাউন্দিয়ারা থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন তাঁরা। যদিও পুলিশ ঘটনাটিকে পথ দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করছে। এমনকী পুলিশের তরফে দাবি করা হচ্ছে, নাবালিকা মানসিকভাবে অসুস্থ। যদিও পুলিশের বক্তব্য, পরিবারের অভিযোগের ভিত্তিতেই পথ দুর্ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে।

যোগীরাজ্যে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত ৩
যোগীরাজ্যে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত ৩

যোগী রাজ্যে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত ৩

যোগীরাজ্যে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত ৩

তবে সূত্রের খবর, ওই নাবালিকাকে অভিযুক্তরা জ্ঞানহীন অবস্থায় থাকে ফেরে রেখে পালিয়ে যায়। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রয়োজনে মেয়েটির মেডিক্যাল চেকআপ করনো হবে আদৌও মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কিনা জানতে। তবে, যোগীর রাজ্যে একের পর এক নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশের প্রশাসনিক ভূমিকা নিয়ে।

Yogi 9

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন