Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৩.১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সপ্তাহান্তে ফের একবার কেঁপে উঠল দিল্লি! আজ অর্থাৎ রবিবার বিকেল ৪টে ০৮ মিনিট নাগাদ বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। তবে শুধু দিল্লি নয়, রবিবার বিকেলে আচমকাই কেঁপে উঠে দিল্লি সহ আশপাশেও এলাকাগুলি। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল হরিয়ানা।

আরও পড়ুন: রোহিত ব্রিগেডের জয়ে আপ্লুত বোস, ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপালের

সূত্রের খবর, রবিবার বিকেল ৪টে ০৮ মিনিট নাগাদ আচমকা ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে দিল্লি। আর এই বারের কম্পনের উৎসস্থল ছিল হরিয়ানার ফরিদাবাদ। এপ্রসঙ্গে ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে যে, রবিবার রিখটার স্কেলে ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল ৩.১। জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফরিদাবাদের ৯ কিলোমিটার পূর্বে, মাটির পাঁচ কিলোমিটার গভীরে।

ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, এবার উৎসস্থল হরিয়ানা

রবিবার বিকেলের ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায় গোটা রাজধানীতে। আতঙ্কে রীতিমত বাড়ির বাইরে বেরিয়ে আসেন লোকজন। ভূমিকম্পের প্রসঙ্গে বিশেষজ্ঞেরা এর আগেও একাধিকবার পূর্বাভাস দিয়েছেন। পূর্বাভাস দিয়ে বিশেষজ্ঞেরা জানিয়েছিলেন যে, উত্তর-পশ্চিম হিমালয়ে অদূর ভবিষ্যতে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, এবার উৎসস্থল হরিয়ানা

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল হরিয়ানার কিছু অংশ। রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। তার কেন্দ্র ছিল রোহতক থেকে ৭ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে। গত মঙ্গলবার কেঁপে উঠল দিল্লি! আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ২টো ৫১ মিনিট নাগাদ বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল

ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, এবার উৎসস্থল হরিয়ানা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, এবার উৎসস্থল হরিয়ানা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত