Durga Puja 2022: এক সঙ্গে ৩টি ছুটি, রইল পুজোর আরও কিছু অজানা তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাতে গুনলে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তার আগেই ঘন কালো মেঘে আর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি কিছুটা ম্লান করেছে পুজোর আনন্দ। আর এদিকে দশমী মানেই তো বিষাদের সুর। বাপের বাড়ি থেকে উমার কৈলাসে ফেরার সঙ্গে সঙ্গে সকলের মন ভারাক্রান্ত হয়ে যায়। সকলে মন খারাপ নিয়ে ঘরের মেয়েকে বিদায় জানায়। এই বছর উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার অর্থ বন্যা। তাই সকলেই বেজায় মন খারাপ এবং মনে ভীতি সকলের।

আরও পড়ুনঃ পুজোর আগে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, টান পড়ছে হাসপাতালের বেডের

বিজয়া দশমীর দিন একরাশ মন খারাপ থাকলেও সকলে তাকিয়ে থাকেন আগামী দুর্গাপুজোর দিকে। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পুজো (Durga Puja) একটি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। বাঙালির সেই প্রাণের উৎসব দুর্গাপুজোর শুরু আর মাত্র কিছু দিনের মধ্যে। এক নজরে দেখে নিন এবছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজোর দিনক্ষণ……

এক সঙ্গে ৩টি ছুটি, রইল পুজোর আরও কিছু অজানা তথ্য
এক সঙ্গে ৩টি ছুটি, রইল পুজোর আরও কিছু অজানা তথ্য

২০২২ সালের মহালয়ার তারিখ (Mahalaya 2022 Date)

২৫ সেপ্টেম্বর, রবিবার

২০২২ সালের দুর্গাপুজোর তারিখ (Durga Puja 2022 Date)

  • মহাপঞ্চমী – ৩০ সেপ্টেম্বর, শুক্রবার
  • মহাষষ্ঠী – ১ অক্টোবর, শনিবার
  • মহাসপ্তমী – ২ অক্টোবর, রবিবার
  • মহাঅষ্টমী – ৩ অক্টোবর, সোমবার
  • মহানবমী – ৪ অক্টোবর, মঙ্গলবার
  • মহাদশমী – ৫ অক্টোবর, বুধবার

২০২২ সালের লক্ষ্মী পুজো ও কালী পুজোর তারিখ (Lakshmi Puja & Kali Puja Date 2022)

  • লক্ষ্মী পুজো – ৯ অক্টোবর, রবিবার
  • কালী পুজো – ২৪ অক্টোবর, সোমবার

এক সঙ্গে ৩টি ছুটি, রইল পুজোর আরও কিছু অজানা তথ্য

এক সঙ্গে ৩টি ছুটি, রইল পুজোর আরও কিছু অজানা তথ্য
এক সঙ্গে ৩টি ছুটি, রইল পুজোর আরও কিছু অজানা তথ্য

এবারের পুজোয় দুটো ছুটির দিন একসঙ্গে পড়েছে। একে রবিবার, তাও আবার গান্ধী জয়ন্তী। তাঁর মধ্যে যাঁদের গোটা পুজোয় ছুটি থাকে, তাঁদের একসঙ্গে তিনটি ছুটির বাদ যাবে। অন্যদিকে লক্ষ্মীপুজোও পড়েছে রবিবার। তাই কিছুটা মন খারাপ হবে অনেক বাঙালিদেরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত