Dengue: পুজোর আগে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, টান পড়ছে হাসপাতালের বেডের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর আগেই হু হু করে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোজই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। শিশুরাও আক্রান্ত হচ্ছে মারাত্মক হারে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই বাংলায় ডেঙ্গি (Dengue) আক্রান্ত ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। আজ অর্থাত্‍ সোমবার জরুরি বৈঠক ডেকেছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন: বিজেপি দফতরে চুড়ান্ত তৎপরতা, হুগলী সেতুতে ব্যারিকেড বাঁধার কাজ শুরু

স্বাস্থ্য দফতরের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। যা গত ৭ দিনের দৈনিক আক্রান্তের হিসেবে রেকর্ড। সরকার ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্ত রোগীর ভিড় বাড়তে থাকায় বেড-সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা ঘনাচ্ছে।পশ্চিমবঙ্গে মূলত কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিঙে পরিস্থিতি উদ্বেগজনক।

পুজোর আগে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, টান পড়ছে হাসপাতালের বেডের 
পুজোর আগে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, টান পড়ছে হাসপাতালের বেডের

সরকার ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্ত রোগীর ভিড় বাড়তে থাকায় বেড-সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা ঘনাচ্ছে। এই পরিস্থিতিতে কোনও কোনও হাসপাতাল বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোনও হাসপাতাল আবার ডেঙ্গি ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। এম আর বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষ কোভিড ওয়ার্ডের বেড কমিয়ে ৮০ বেডের ডেঙ্গি ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে।

পুজোর আগে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, টান পড়ছে হাসপাতালের বেডের

22

পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত কলকাতা শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচশোর বেশি। শুধু তাই নয়। আশপাশের জেলাগুলিতেও থাবা বসিয়েছে মশাবাহিত এই রোগ। এই সময় শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। এই নিয়ে রাজ্যে ডেঙ্গুতে মোট প্রাণ হারালেন ১২জনের। প্রসঙ্গত, গোটা রাজ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। চিকিৎসকরা বলছেন, এবারের ডেঙ্গির চরিত্র অনেকটাই আলাদা। এখনই সতর্ক না হলে পুজোর সময় বিপদ বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত