নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতিন ঘোষের নেতৃত্বে এবং পরিবহন কর্মী ওয়েল ফেয়ার কমিটি ও কলকাতা করপরেশনের যৌথ উদ্যোগে স্টার থিয়েটারের সংলগ্ন এলাকায় আয়োজিত হল একটি বিশেষ ক্যাম্প। মূলত এই ক্যাম্পে খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথী মতোন যে কর্মসূচী গুলি রয়েছে,তাঁর সমস্ত পরিষেবা সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া। এছাড়াও এই ক্যাম্পে পরিবহন সংক্রান্তও বিভিন্ন রকম সুযোগ সুবিধাও সম্পর্কেও অবহিত হবেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ মাদক কাণ্ডে গ্রেফতার হতে পারেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল!


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতিন ঘোষ, প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র, কলকাতা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা প্রশান্ত প্রামানিক এবং ১৭ নং ওয়ার্ডের পৌর সমন্বয়কারী মোহন গুপ্তা সহ সরকারি দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪ পর্যন্ত চলবে এই ক্যাম্প। এ বিষয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে শহরের কেন্দ্র এই স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে। যাতে সাধারণ মানুষ সুবিধা পান। এই ক্যাম্পের মাধ্যমে সরকারি নানাবিধ সুবিধার পাশাপাশি পরিবহন ক্ষেত্রের সুবিধাও পাবেন সকলে।









