নজরবন্দি ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করার পর সামনে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে মাদক যোগ। এনসিবি বলিউডের বিভিন্ন নামকরা অভিনেতা-অভিনেত্রীকে সমন পাঠিয়েছেন। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো(NCB) দ্বিতীয় দফার জেরার জন্য অর্জুন রামপালকে ডেকে পাঠিয়েছিল।
আরও পড়ুন: বাংলা দখলে বিজেপি, নেতাজির ১২৫ তম জন্মদিন পালনে কমিটি গঠন কেন্দ্রের


গত সোমবার সকালে এনসিবি-র মুম্বই দপ্তরে হাজিরা দেন অভিনেতা।সূত্রের পাওয়া খবর অনুযায়ী, নিষিদ্ধ ওষুধের জন্য অভিনেতা অর্জুন রামপাল যে প্রেসক্রিপশন এনসিবির কাছে জমা দিয়েছিলেন,তা জাল প্রমাণিত হলে গ্রেফতার করা হবে। এনসিবি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বইয়ে মাদকচক্র নিয়ে তদন্ত শুরু করেছিল।সেই তদন্তের স্বার্থেই গত মাসে রামপাল এবং তাঁর বান্ধবী গেব্রিয়েলা ডেমেত্রিয়াদেসের বাড়িতে তল্লাশি চালানো হয়।এক ধরনের নিষিদ্ধ সাইকিয়াট্রিক ড্রাগ বাজেয়াপ্ত করা হয়।
প্রথম দফায় গত ১৩ নভেম্বর জেরায় অভিনেতা জানিয়েছিলেন, ডাক্তারের পরামর্শেই তিনি ওই ওষুধ খান। মাদকবিরোধী সংস্থার কাছে ডাক্তারের প্রেসক্রিপশনও জমা দিয়েছিলেন। মিডিয়াকে বলেছিলেন, তিনি মাদক নেন না।এনসিবির তদন্তে তিনি সহযোগিতা করছেন। গত ১৬ এনসিবি ডিসেম্বর রামপালকে ফের সমন পাঠায়।
মাদক কাণ্ডে গ্রেফতার হতে পারেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল, ব্যক্তিগত কারণে ছ’দিন সময় চেয়েছিলেন অভিনেতা।সোমবার সংস্থার অফিসে পৌঁছন তিনি। সূত্রের খবর, এক বন্ধুর মাধ্যমে দিল্লির এক ডাক্তারের কাছ থেকে জাল প্রেসক্রিপশন তৈরি করান।সেটাই এনসিবির কাছে জমা দিয়েছেন তিনি।তা সত্যি হলে গ্রেফতার করা হতে পারে।









