নজরবন্দি ব্যুরো : নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী কিভাবে পালিত হবে, তা নিয়ে একটি কেন্দ্রীয় শীর্ষ কমিটি গঠন করল কেন্দ্র। যার নাম, ‘হাই লেভেল কমেমোরেশন কমিটি’। এই কমিটির উদ্যোগে ২০২১ সালে ২৩ শে জানুয়ারি থেকে শুরু করে একবছর ব্যাপি হবে এই উদযাপন।
আরও পড়ুন: গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার লক্ষ্যে নতুন বিধি আনল কেন্দ্র সরকার।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোমবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। তাতে লেখা আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা ও বিশাল অবদানের কৃতজ্ঞতা হিসাবে এক বছর ব্যাপী এই স্মৃতি-উৎসবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই কেন্দ্রীয় বিবৃতি প্রকাশের পরই নেতাজিকে নিয়ে প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “নেতাজী সুভাষ বোসের সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পন্ডিত, সৈনিক ও শ্রেষ্ট এই জননেতার ১২৫তম জন্মজয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপিত করি।”
আর এর শীর্ষ কমিটিতে থাকবে, ইতিহাসবিদ, নেতাজির পরিবারের সদস্য এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। দিল্লি এবং কলকাতার পাশাপাশি আজাদ হিন্দ ফৌজের প্রভাব যে গোটা বিশ্বের উপর পড়েছিল,তা আজও বিদ্যমান, কমিটির নেতৃত্বে সেখানে চলবে নেতাজির স্মৃতিচারণ।
বাংলা দখলে বিজেপি, নেতাজির ১২৫ তম জন্মদিন পালনে কমিটি গঠন কেন্দ্রের, উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই, নেতাজির জন্মদিনের বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে, নয়াদিল্লির লালকেল্লায় নেতাজি নিয়ে জাদুঘর করা হয়েছে। গত বছর নেতাজির জন্মদিনে যার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এ ছাড়াও কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির উপর স্থায়ী প্রদর্শনী এবং লাইট অ্যান্ড সাউন্ড শো করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।









