Presidential Election: মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু, উপস্থিত বিজেপির তারকা নেতারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার এনডিএ মনোনিত পদপ্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ প্রথম সারীর সমস্ত নেতারা। বিজেপির তরফে প্রথম প্রস্তাবক হিসাবে নাম জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকলের উপস্থিতিতেই মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুনঃ Tarun Majumdar: আজ আবার হিমোডায়ালিসিস দেওয়া হবে তরুণ মজুমদারকে

শুধুমাত্র বিজেপি নয়, ৬৪ বছরের আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে উদ্যোগী হয়েছে এনডিএর শরীকরা। একইসঙ্গে সমর্থনে এগিয়ে এসেছে নবীন পট্টনায়কের বিজু জনতা দল৷ গতকালই ঘোষণা করে দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য এগিয়ে এসেছে ওয়াইএসআর কংগ্রেস। তবে বিরোধী শিবিরেও ভাঙনের আঁচ পাচ্ছে রাজনৈতিক মহল৷

মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু, সোমবার জমা দেবেন যশবন্ত সিনহা 
মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু, সোমবার জমা দেবেন যশবন্ত সিনহা

এখন থেকেই সমর্থনের জন্য ঝাঁপাবেন বিজেপি মনোনীত প্রার্থী। কারণ, এই মুহুর্তে  বিজেপি ও এনডিএ শিবিরকে জয়লাভ করতে গেলে ৫১ শতাংশ সমর্থন প্রয়োজন। কিন্তু তাঁদের কাছে রয়েছে ৪৮ শতাংশের কাছাকাছি সমর্থন। সেই কথা মাথায় রেখেই প্রচারে জোর দেওয়ার কথা ভাবা হচ্ছে।

এনডিএ শিবিরের তরফে মনোনীত করার পরেই প্রচারে ঝাঁপালেন এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দৌপদী মুর্মু। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন পেতে ফোন করলেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদ পাওয়ারদের।

মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু, সোমবার জমা দেবেন যশবন্ত সিনহা 

মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু, সোমবার জমা দেবেন যশবন্ত সিনহা 
মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু, সোমবার জমা দেবেন যশবন্ত সিনহা

অন্যদিকে, ২৭ তারিখ বিরোধী শিবিরের তরফে মনোনয়ন জমা দেবেন যশবন্ত সিনহা। মনে করা হচ্ছে, দ্রৌপদি মুর্মুকে প্রার্থী করলে ঘর ভাঙতে পারে বিরোধী শিবিরের। একাধিক দল দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য এগিয়ে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর